দাদা সাহেব ফালকের ধাঁচে এবার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নামেও পুরষ্কার চালু করতে চলেছে কেন্দ্র
Connect with us

বিনোদন

দাদা সাহেব ফালকের ধাঁচে এবার কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের নামেও পুরষ্কার চালু করতে চলেছে কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৪ ফেব্রুয়ারি : চলচ্চিত্র ক্ষেত্রে দাদাসাহেব ফালকের ধাঁচে আগামী বছর থেকে সত্যজিৎ রায়ের নামে পুরস্কার চালু করা হবে বলে জানালেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সম্প্রতি কলকাতায় এন এফ ডি সি-র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকাশ জাভড়েকর চলচ্চিত্র জগতের কুশীলবদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেন।

‘ইন্ডিয়ান ফিল্ম পার্সোনালিটি অফ দ্য ইয়ার’ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে সম্বর্ধনা জানান তিনি। সেখানেই এই পুরষ্কারের কথা ঘোষণা করা হয়। বাংলাদেশের সঙ্গে চলচ্চিত্র প্রযোজনা এবং বাণিজ্যিক আদানপ্রদানের বিষয়ে দ্বিপাক্ষিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। উল্লেখ্য চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরষ্কার প্রদান করে থাকে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু অস্কার জয়ী বাঙালি কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়ের নামে তেমন কোনো পুরষ্কার চালু নেই দেশে। সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট থাকলেও তা ওই পর্যন্তই। ফলে সত্যজিৎ রায়কে যথাযথ সম্মান জানাতেই কেন্দ্রের এই উদ্যোগ বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

Continue Reading
Advertisement