কামরাজের বিরুদ্ধে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ আনা হিতেশা চন্দ্রানীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু পুলিশের
Connect with us

দেশ

কামরাজের বিরুদ্ধে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ আনা হিতেশা চন্দ্রানীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু পুলিশের

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৬ মার্চ : জোম্যাটো ডেলিভারি বয় কামরাজের উপর আক্রমণের ঘটনায় হিতেশা চন্দ্রানীর বিরুদ্ধে মামলা রুজু করল বেঙ্গালুরু পুলিশ। উল্লেখ্য দিন দুয়েক আগে হিতেশা চন্দ্রানী নামে ওই মহিলা অভিযোগ তোলে ডেলিভারি বয় কামরাজ মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে।

এই ঘটনায় উত্তাল হয় নেট দুনিয়া। অনেকেই ঘটনার যথাযথ তদন্ত দাবি তোলে। সেই পরিপ্রেক্ষিতে তদন্তে নামে পুলিশ। অন্যদিকে জোম্যাটো কর্তৃপক্ষ কামরাজকে সবেতন ছুটিতে পাঠিয়ে দেয়। জানা গেছে কামরাজ দীর্ঘদিন ধরে জোম্যাটো কোম্পানির সঙ্গে যুক্ত। সুনামের সঙ্গে ওই কোম্পানিতে কাজ করে আসছে সে। এখনও পর্যন্ত সে ৫ হাজার বাড়িতে খাবার ডেলিভারি করেছে। তার মধ্যে ৪.৭৫ শতাংশ বাড়িতে খাবার পৌঁছানো নিয়ে তার কোন তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। তবে নতুন এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। জানা গেছে তামিলনাড়ুর বাসিন্দা কামরাজের বাবা ১৫ বছর আগে প্রয়াত হয়েছেন। মা সুগারের রোগী। ফলে কামরাজই একমাত্র উপার্জনকারী পরিবারের মধ্যে। ঘটনার পর কাঁদতে কাঁদতে হাত জোড় করে সে নিজেকে নির্দোষ বলে দাবি করে৷ কামরাজ জানিয়েছে ট্রাফিক জ্যামের কারণে তার খাবার নিয়ে পৌঁছাতে দেরি হলে ওই মহিলা তাকে জুতাপেটা করে এমনকি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকে৷ সে বাঁচানোর জন্য নিজেকে নিরাপদ জায়গায় লুকিয়ে নেয় কিন্তু তাকে মারার সময় ওই মহিলার হাতে থাকা আংটি নিজের নাকে লেগে ফেটে যায়। তার পরেই তার বিরুদ্ধে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ আনে ওই মহিলা৷ ঘটনায় যথাযথ তদন্তের দাবি তোলেন সর্বস্তরের মানুষ। এই ঘটনায় ব্যাঙ্গালুরু পুলিশ হিতেশা চন্দ্রানীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৫ শারীরিক নিগ্রহ, ৫০৪ অপদস্থ, ৫০৬ নম্বর ধারা অপরাধমূলক হুমকি দেওয়ার মামলা রুজু করেছে বেঙ্গালুরু পুলিশ।

Continue Reading
Advertisement