গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ
Connect with us

মালদা

গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ১৫ ফেব্রুয়ারি : গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সমেত তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল মানিকচক থানার পুলিশ। রবিবার মথুরাপুরের শংকরটোলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলো ঝাকসু চৌধুরী, সোনাচাঁদ চৌধুরী এবং সাইয়েদ সুলতান আহমেদ। এদের মধ্যে ঝাকসু ও সোনাচাঁদের বাড়ি মালদার রতুয়া থানা এলাকায়। অপর এক ধৃত সাইয়েদের বাড়ি বিহারের কাটিহার জেলার আমদাবাদ গ্রামে।

উল্লেখ্য, সামনেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলার মানিকচক এলাকা থেকে উদ্ধার প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত তিন দুষ্কৃতী মানিকচকে বড়োসড়ো অপরাধমূলক কান্ড বা পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মানিকচক থানার পুলিশ ও মালদা স্পেশাল টাস্কফোর্সের সদস্যরা মথুরাপুরের শংকরটোলা গ্রামের ফুলহার নদীর পার্শ্ববর্তী এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ওই তিন দুষ্কৃতিকে আটক করে পুলিশ। ধৃতদের কাছ থেকে ৫ টি সেভেন এম এম পিস্তল, ৯০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গের থেকে আনা হয়েছিলো। সোমবার ধৃত ৩ দুষ্কৃতীকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। আরো কেউ এঘটনায় জড়িত রয়েছে কিনা তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।