গেরুয়া ছেড়ে ঘাসফুলে পার্নো মিত্র! যোগ দিয়েই ‘জয় বাংলা’, তারপর বললেন‘ভুল হয়েছে’
Connect with us

রাজনীতি

গেরুয়া ছেড়ে ঘাসফুলে পার্নো মিত্র! যোগ দিয়েই ‘জয় বাংলা’, তারপর বললেন‘ভুল হয়েছে’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নতুন বছর শুরুর আগেই রাজ্য রাজনীতিতে বড় চমক। শুক্রবার বিজেপি (BJP) ছেড়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র (Parno Mitra)। কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে দলবদল করেন তিনি। যোগ দিয়েই দলীয় পতাকা হাতে ‘জয় বাংলা’ (Joy Bangla) স্লোগান দিতে শোনা যায় অভিনেত্রীকে। যদিও পরে সাংবাদিকদের মুখে তিনি বলেন, বিজেপিতে যোগ দেওয়া তাঁর “ভুল সিদ্ধান্ত” ছিল।

সাংবাদিক বৈঠকে পার্নো জানান, “গতকাল বড়দিন ছিল। আজ আমার কাছে আরেকটা বড়দিন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে নতুন পথচলা শুরু করছি। দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে থেকেই এগোতে চাই।”

তিনি আরও বলেন, “২০১৯ সালে বিজেপিতে যোগ দিয়েছিলাম। কিন্তু যেভাবে ভেবেছিলাম বিষয়টা সেভাবে এগোয়নি। মানুষ মাত্রেই ভুল করে। সেই ভুল সংশোধন করতেই তৃণমূলে যোগ দিলাম।”

Advertisement
ads

উল্লেখ্য, ২০১৯ সালের জুলাই মাসে বিজেপিতে যোগ দেন পার্নো। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী (Candidate) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে জয়ী হতে পারেননি। বর্তমানে ওই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অন্দরে দীর্ঘদিন ধরেই পার্নোর নিষ্ক্রিয়তা (Inactive Role) নিয়ে জল্পনা চলছিল।

এদিন চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদারের হাত ধরে তৃণমূলে যোগ দেন পার্নো। চন্দ্রিমা জানান, মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজ (Development Agenda) ও নারী ক্ষমতায়নের নীতিতে আকৃষ্ট হয়েই পার্নো দলে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন। জয়প্রকাশ মজুমদার বলেন, ২০২১ সালের পর থেকেই বিজেপির কর্মসূচিতে পার্নোর সক্রিয়তা কমে গিয়েছিল।

টলিউডে ২০০৭ সাল থেকে পার্নোর অভিনয় জীবন শুরু। ‘রঞ্জনা আমি আর আসব না’, ‘বেডরুম’, ‘রাজকাহিনী’-সহ বহু প্রশংসিত ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোটমুখী বাংলায় তাঁর এই দলবদল ভবিষ্যতে প্রার্থী হওয়ার (Assembly Election 2026) ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement