ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্ক! অক্সিজেন নল নিয়ে শুনানিতে হাজির বৃদ্ধ, বাড়ি ফিরেই মৃত্যু
Connect with us

ভাইরাল খবর

ভোটার তালিকায় নাম না থাকায় আতঙ্ক! অক্সিজেন নল নিয়ে শুনানিতে হাজির বৃদ্ধ, বাড়ি ফিরেই মৃত্যু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যে SIR (Special Intensive Revision)-এর জন্য এনিউমারেশন ফর্ম (Enumeration Form) বিলির কাজ শেষ। বর্তমানে চলছে শুনানি পর্ব (Hearing Phase)। এই শুনানি ঘিরে আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যুর একের পর এক অভিযোগ সামনে আসছে। সেই তালিকায় এবার যুক্ত হল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর।

পরিবার সূত্রে জানা গিয়েছে, জয়নগরের গড়দেওয়ানি পঞ্চায়েত এলাকার উত্তর ঠাকুরের চক এলাকার বাসিন্দা ৬৮ বছরের নাজিতুল মোল্লার মৃত্যু হয়েছে। অভিযোগ, ২০০২ সালের ভোটার তালিকায় (Voter List) নিজের নাম না থাকায় তিনি চরম দুশ্চিন্তায় ভুগছিলেন। এই মানসিক চাপ থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

২০ ডিসেম্বর অসুস্থ হয়ে প্রথমে ডায়মন্ড হারবারের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে (Chittaranjan Hospital) স্থানান্তরিত করা হয়। ৩১ ডিসেম্বর শুনানির জন্য নোটিস (Notice) পেয়ে হাসপাতালের বন্ডে স্বাক্ষর করে তাঁকে বাড়িতে আনা হয়।

সেদিন নাকে অক্সিজেনের নল (Oxygen Pipe) লাগানো অবস্থাতেই শুনানিকেন্দ্রে হাজির হন নাজিতুল। শুনানি শেষে বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হয়। ২ জানুয়ারি ফের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement
ads

পরিবারের অভিযোগ, SIR সংক্রান্ত আতঙ্কই এই মৃত্যুর কারণ। তৃণমূল নেতা শাহাবুদ্দিন শেখ নির্বাচন কমিশন (Election Commission) ও BJP-র বিরুদ্ধে অভিযোগ তুললেও স্থানীয় BJP নেতৃত্ব কোনও প্রতিক্রিয়া দেয়নি

Continue Reading
Advertisement