জল নিরাপদ নয়, রিপোর্টে স্পষ্ট! ইন্দোরের পর শাহের এলাকায় দূষিত জল, হাসপাতালে শিশু-সহ ১০৪
Connect with us

ভাইরাল খবর

জল নিরাপদ নয়, রিপোর্টে স্পষ্ট! ইন্দোরের পর শাহের এলাকায় দূষিত জল, হাসপাতালে শিশু-সহ ১০৪

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ইন্দোরের পর ফের এক বিজেপি শাসিত রাজ্যে (BJP ruled state) পানীয় জল (Drinking Water) বিপর্যয় ঘিরে চরম উদ্বেগ। এবার গুজরাটের রাজধানী গান্ধীনগরে (Gandhinagar) বিষাক্ত জল পান করে শতাধিক মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়েছেন। গত পাঁচ দিনে গান্ধীনগর সিভিল হাসপাতালে (Civil Hospital) শিশু-সহ মোট ১০৪ জন রোগী ভর্তি হয়েছেন বলে প্রশাসন সূত্রে খবর।

এই ঘটনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংসদীয় এলাকার অন্তর্গত হওয়ায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন অমিত শাহ নিজে। গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী (Deputy Chief Minister) হর্ষ সংঘভি হাসপাতাল পরিদর্শনে গিয়ে রোগী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ২২ জন চিকিৎসক ও বিশেষজ্ঞকে নিয়ে একটি মেডিকেল টিম (Medical Team) গঠন করা হয়েছে। গত তিন দিনে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে, যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। জল পরীক্ষার রিপোর্টে (Water Sample Test) দেখা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার জল পানযোগ্য নয়।

Advertisement
ads

গান্ধীনগর পুর কর্পোরেশন (Municipal Corporation) ইতিমধ্যেই ঘরে ঘরে সমীক্ষা শুরু করেছে। বাসিন্দাদের জল ফুটিয়ে পান ও ঘরে রান্না করা খাবার খাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্দোরে সম্প্রতি নলবাহিত জল খেয়ে একাধিক মৃত্যুর ঘটনার পর গান্ধীনগরের এই সংক্রমণ নতুন করে জনস্বাস্থ্য পরিষেবার (Public Health System) ওপর প্রশ্ন তুলছে।

Continue Reading
Advertisement