পাকিস্তান সাইবার ফোর্সের দাবি: ভারতের প্রতিরক্ষা ডেটা হ্যাক, গুরুত্বপূর্ণ নথি চুরি
Connect with us

হামলা

পাকিস্তান সাইবার ফোর্সের দাবি: ভারতের প্রতিরক্ষা ডেটা হ্যাক, গুরুত্বপূর্ণ নথি চুরি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নতুন একটি সাইবার হানা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় নিরাপত্তা মহলে। “পাকিস্তান সাইবার ফোর্স” (Pakistan Cyber Force) নামে একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে, তারা ভারতের প্রতিরক্ষা সংস্থাগুলির ডেটা সুরক্ষা ভেদ করে বহু গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়েছে।

অভিযোগ অনুযায়ী, এই হ্যাকাররা ভারতের ইন্ডিয়ান মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস (Indian Military Engineering Services), দ্য মনোহর পারিক্কর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিস (The Manohar Parrikar Institute for Defence Studies and Analyses) এবং আরও অনেক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের সুরক্ষা বলয় ভেঙে সুরক্ষিত তথ্য চুরি করেছে।

এর আগে, পহলগামে (Pahalgam) জঙ্গি হানার পরও এই সাইবার গোষ্ঠী ভারতের বিরুদ্ধে আক্রোশ জানিয়ে রাজস্থানের শিক্ষা দফতরের সাইটে হানা দিয়েছিল। যদিও ভারত সরকার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, বিশেষজ্ঞদের ধারণা, এই হ্যাকার গোষ্ঠী সরাসরি জঙ্গিদের সহায়তায় কাজ করছে অথবা পাক চর সংস্থা আইএসআইয়ের (ISI) দ্বারা পরিচালিত।

হ্যাকাররা দাবি করেছে, তারা ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের গুরুত্বপূর্ণ পার্সোনেল ডেটা, লগইন সংক্রান্ত নথি এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে। এই ধরনের তথ্য সংগ্রহের মাধ্যমে তারা প্রতিরক্ষা সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা মনে করছেন, সম্ভবত এর বেশি কোনো ক্ষতি হয়নি।

Advertisement
ads

পাকিস্তান সাইবার ফোর্সের দাবি অনুযায়ী, তারা রাষ্ট্রায়ত্ত সংস্থা আর্মার্ড ভেহিকেল নিগম লিমিটেডের (Armoured Vehicle Nigam Limited) সরকারি ওয়েবসাইটেও আক্রমণ চালানোর চেষ্টা করেছে। রাজস্থান শিক্ষা দফতরের সাইটের মতো, সেখানে পাকিস্তানি পতাকা এবং পাক বাহিনীর আল খালিদ ট্যাঙ্কের ছবি পোস্ট করা হয়েছে।

এর পর সাইবার সিকিউরিটি এজেন্সি গুলি দ্রুত তদন্ত শুরু করেছে। হ্যাকারদের দাবির সত্যতা যাচাইয়ের কাজ চলছে, এবং আগামী দিনগুলিতে এই ঘটনার উপর আরও স্পষ্টতা আসতে পারে।

Continue Reading
Advertisement