‘একটার পর একটা আগুন, দুর্ঘটনা না পরিকল্পনা?’—বিধানসভায় প্রশ্ন শুভেন্দুর
Connect with us

রাজনীতি

‘একটার পর একটা আগুন, দুর্ঘটনা না পরিকল্পনা?’—বিধানসভায় প্রশ্ন শুভেন্দুর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ খিদিরপুর বাজারের অগ্নিকাণ্ড (Khidirpur Fire Incident) নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভায় (West Bengal Assembly) দাঁড়িয়ে তিনি সাফ অভিযোগ করলেন, এই অগ্নিকাণ্ড ‘ম্যান মেড’ বা পরিকল্পিত। শুভেন্দুর দাবি, “বাজারে আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে।”

শুভেন্দু অধিকারী বিধানসভায় বলেন, “গত কয়েক দিনে কলকাতায় (Kolkata) একের পর এক বড় অগ্নিকাণ্ড ঘটছে। প্রশ্ন উঠছে, এগুলি দুর্ঘটনা, না কি পরিকল্পনা করে ঘটানো হচ্ছে?” তাঁর দাবি, “দমকল দফতরে বর্তমানে ৩৫০টি ইঞ্জিন রয়েছে, অথচ গড়ে দুই হাজারের বেশি দমকল কেন্দ্র প্রয়োজন। আধুনিক সরঞ্জামেরও অভাব রয়েছে। মহড়ার ক্ষেত্রেও ঘাটতি দেখা যায়।” শুভেন্দু আরও বলেন, “গত ১৪ বছরে রাজ্যে অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫০ জন।”

আরও পড়ুনঃ কালীগঞ্জে ভোট দিয়ে মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী

এই ইস্যুতে পাল্টা জবাব দেন রাজ্যের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ফিরহাদ বলেন, “সরকারের ঘাড়ে সব দোষ চাপিয়ে লাভ নেই। মানুষ নিজেরাও অসচেতন। কমিটি রয়েছে, আমি তার চেয়ারম্যান। দুর্ঘটনা ঘটার আগে কখনও কাউকে সরিয়ে দেওয়া হয়নি। বরং দুর্ঘটনার পর মানুষকে পুনর্বাসন দিতে আমাদের সমস্যায় পড়তে হচ্ছে।”

Advertisement
ads

মেছুয়া (Mechhua) এবং শরৎ বোস রোডের (Sarat Bose Road) অগ্নিকাণ্ডের প্রসঙ্গও তোলেন শুভেন্দু। অভিযোগ করেন, অনেক জায়গায় প্রমোটিংয়ের (Promoting) জন্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগানোর ঘটনা ঘটছে। তবে ফিরহাদ এই অভিযোগ খারিজ করে বলেন, “মেছুয়ায় যখন নির্মাণ হচ্ছিল, সেটা আমাদের জানানো হয়নি। প্রমোটিংয়ের উদ্দেশ্য এখানে নেই।”

এর আগে খিদিরপুরের (Khidirpur) ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, “ঘটনার দিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এসে বলেছিলেন দোকান তৈরি করার জন্য জায়গা ঠিক করা হয়েছে। তার মানে তৃণমূল সরকার গোটা এলাকা আগেই বেচে দিয়েছে। এখন তৃণমূল মানে আর মা-মাটি-মানুষ নয়, টাকা-মারা-কোম্পানি।” তিনি জানিয়েছিলেন, এই অভিযোগ বিধানসভায় তুলবেন।

তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা দাহ্য বস্তু থেকেই খিদিরপুরে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি এখনও তদন্তাধীন।

Advertisement
ads
Continue Reading
Advertisement