গুরুতর অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর সচিবালয়ের
Connect with us

ভাইরাল খবর

গুরুতর অবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়, পাশে থাকার বার্তা প্রধানমন্ত্রীর সচিবালয়ের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: গুরুতর অসুস্থ অবস্থায় তমলুকের বিজেপি (BJP) সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) -কে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমস (AIIMS Delhi)-এ। দক্ষিণ কলকাতার (South Kolkata) একটি বেসরকারি হাসপাতালে তিনি আইসিইউতে (ICU) ভর্তি ছিলেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। বর্তমানে তিনি ‘লো ফ্লো অক্সিজেন সাপোর্ট’-এ রয়েছেন।

হাসপাতাল সূত্রে খবর, ৬৩ বছর বয়সী অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) ভুগছেন অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস (Acute Pancreatitis) এবং ‘গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস’ (Gastrointestinal Sepsis)-এ। গত শনিবার হঠাৎ প্রবল পেটব্যথা ও বমি শুরু হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানাচ্ছেন, তাঁর অবস্থার তেমন উন্নতি হয়নি। এখনও বিপদ পুরোপুরি কাটেনি।

আরও পড়ুনঃ ‘গুড লাক’ খামেনেই! ট্রাম্পের যুদ্ধের হুঁশিয়ারি ঘিরে রণক্ষেত্র মধ্যপ্রাচ্য

চিকিৎসকদের মতে, তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। সেই কারণেই পরিবারের সম্মতি ও বিজেপির (BJP) সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে দিল্লির এইমসে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর নাগাদ তাঁকে আলিপুরের (Alipore) বেসরকারি হাসপাতাল থেকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়। জানা গিয়েছে, বিশেষ চিকিৎসক দলের তত্ত্বাবধানে ‘এয়ার অ্যাম্বুলেন্স’-এ (Air Ambulance) করেই তাঁকে নিয়ে যাওয়া হবে।

Advertisement
ads

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবারই তাঁকে দেখতে হাসপাতালে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দেখা করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) -ও এছাড়াও সুকান্ত মজুমদার ও সাংসদের সাথে দেখা করেছেন। সূত্রের খবর, সাংসদ হাসপাতালে ভর্তি হওয়ার পরদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) -র সচিবালয় থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁদের আশ্বাস দেওয়া হয়, প্রয়োজনে পিএমও (PMO) পাশে থাকবে।

উল্লেখ্য, অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) বিচারপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ রায়ের জন্য পরিচিত হয়ে উঠেছিলেন। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন এবং তমলুক (Tamluk) কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন।

চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে (Acute Pancreatitis) পেটের তীব্র যন্ত্রণা অনেক সময় শরীরের পেছনে বা বুকে ছড়িয়ে যায়। সঙ্গেও থাকে বমি। আবার ‘গ্যাস্ট্রোইনটেস্টিনাল সেপসিস’ (Gastrointestinal Sepsis) গুরুতর হয়ে গেলে অন্ত্র ও খাদ্যনালীতে মারাত্মক সংক্রমণ হতে পারে, যা ভবিষ্যতে ক্যানসার পর্যন্ত পৌঁছতে পারে।

পরবর্তীতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) স্বাস্থ্য সংক্রান্ত পরিস্থিতি নিয়ে বিজেপির পক্ষ থেকে নিয়মিত আপডেট দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement