নবান্নে মুখ্যমন্ত্রীর পাশেই মনোজ আগরওয়াল! নতুন প্রশাসনিক সমীকরণ ঘিরে তীব্র জল্পনা শুরু
Connect with us

ভাইরাল খবর

নবান্নে মুখ্যমন্ত্রীর পাশেই মনোজ আগরওয়াল! নতুন প্রশাসনিক সমীকরণ ঘিরে তীব্র জল্পনা শুরু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ সোমবার নবান্নে (Nabanna) রাজ্যের শীর্ষ আমলাদের নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠকেই তৈরি হলো এক নতুন সমীকরণ (New Equation)। বৈঠকে মুখ্যমন্ত্রীর ঠিক বাঁ-পাশে বসে থাকতে দেখা গেল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিনিয়র আইএএস (IAS) অফিসার মনোজ আগরওয়ালকে। এই ঘটনা ঘিরেই প্রশাসনিক মহলে জল্পনার পারদ চড়তে শুরু করেছে।

উল্লেখ্য, নির্বাচন চলাকালীন স্পেশাল অবজার্ভার (Special Observer) হিসেবে কাজ করা অবসরপ্রাপ্ত আইএএস সুব্রত গুপ্তকে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর উপদেষ্টা (Advisor) হিসেবে নিয়োগ করা হয়েছে। দীর্ঘ সময় ব্রাত্য থাকার পর সুব্রতবাবুর এই প্রত্যাবর্তন এবং তাঁর পাশাপাশি মনোজ আগরওয়ালের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের নবান্ন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন, এখন তাঁরাই শুভেন্দু সরকারের প্রধান চালিকাশক্তি (Driving Force) হতে চলেছেন বলে মনে করা হচ্ছে।

মনোজ আগরওয়াল বর্তমানে আইএএস অ্যাসোসিয়েশনের (IAS Association) প্রেসিডেন্ট। রাজ্যে শান্তিপূর্ণ ও রক্তপাতহীন নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছেন। প্রশাসনিক মহলের মতে, বর্তমান মুখ্য সচিবের মেয়াদ শেষে অভিজ্ঞ মনোজ আগরওয়ালকেই রাজ্যের পরবর্তী মুখ্য সচিব (Chief Secretary) পদে দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। নবান্নের অলিন্দে এখন একটাই প্রশ্ন—রাজ্যের আমলাতন্ত্রের খোলনলচে কি এবার এই দুই অভিজ্ঞ আধিকারিকের হাত ধরেই বদলাতে চলেছে? আপাতত আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ওয়াকিবহাল মহল।

Advertisement
ads
Continue Reading
Advertisement