ভাইরাল খবর
উত্তরবঙ্গের নতুন মাদক করিডর? রায়গঞ্জে একের পর এক ধরা পড়ছে পাচারকারী
ডিজিটাল ডেস্কঃ দিন দিন যেন রায়গঞ্জ (Raiganj) পরিণত হচ্ছে নিষিদ্ধ মাদকের (Illegal Drugs) নতুন করিডরে (Corridor)। একের পর এক মাদক পাচারকারী পুলিশের জালে ধরা পড়ছে, তবুও থামছে না পাচারের রমরমা ব্যবসা। শনিবার সকালে ফের বড় সাফল্য পেল রায়গঞ্জ থানার পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে কুলিক ব্রিজ (Kulick Bridge) সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। সেখানে দু’জন পাচারকারীকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রাহুল হক (Rahul Haque, বয়স ৩১) এবং মহঃ রহিদুল (Md. Rahidul, বয়স ৫৭)। দু’জনের বাড়ি আলিপুরদুয়ার (Alipurduar) জেলার জয়গাঁ থানার (Jaigaon Police Station) অন্তর্গত ঝর্ণাবস্তি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারা কালিয়াচক (Kaliachak) থেকে বাসে করে রায়গঞ্জে আসে। বাস থেকে নামার পরই পুলিশের তৎপরতায় ধরা পড়ে যায় তারা। অভিযানের সময় উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate) সুজয় কর্মকার (Sujay Karmakar)। তাঁর উপস্থিতিতেই দু’জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের হাতে উদ্ধার হয়েছে প্রায় দেড়শ (150) গ্রাম নিষিদ্ধ মাদক (Narcotic Substance)। ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, শুক্রবার গভীররাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় (Siliguri More) এলাকা থেকে আরও এক যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতের নাম অমিত সরকার (Amit Sarkar, বয়স ৩৩), বাড়ি রায়গঞ্জের নেতাজীপল্লী (Netaji Pally) এলাকায়। পুলিশ সূত্রে খবর, তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ গ্রাম ব্রাউন সুগার (Brown Sugar)। শনিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে (Raiganj District Court) তোলা হয়।
ক্রমাগত মাদক উদ্ধারের ঘটনায় প্রশ্ন উঠছে — রায়গঞ্জ কি তবে উত্তরবঙ্গের (North Bengal) নতুন মাদক করিডর হয়ে উঠছে?


