বিশ্বের খবর
নেপালে জেন জ়ি আন্দোলনের চাপ, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি
নেপালের (Nepal) প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (KP Sharma Oli) অবশেষে পদত্যাগ (resignation) করলেন ‘জেন জ়ি’ (Gen Z) বিক্ষোভের জেরে। সোমবার থেকে তরুণ প্রজন্মের (youth generation) বিদ্রোহ শুরু হলেও তা বড় আকার নেয় মঙ্গলবার। এদিন নেপালের সেনাপ্রধান (Chief of Army Staff) জেনারেল অশোক রাজ সিগদেল (General Ashok Raj Sigdel) প্রধানমন্ত্রীকে পদত্যাগের বার্তা দেন। সেনা (Army) হাত তুলে নেয়ার পর কোনো বিকল্প না দেখে কেপি শর্মা ওলি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
গত শুক্রবার থেকে নেপাল সরকার ফেসবুক (Facebook), ইউটিউব (YouTube), এক্স (X) সহ মোট ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (Social Media Platforms)-এর ব্যবহার নিষিদ্ধ (ban) করে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিশেষ করে ১৩ থেকে ২৮ বছর বয়সি ‘জেন জ়ি’ তরুণরা। কারণ, এই প্ল্যাটফর্মগুলি শুধুমাত্র বিনোদন বা যোগাযোগ (communication) মাধ্যম নয়, অনেকের রোজগারের (income source) অন্যতম পথ। সরকারের নিষেধাজ্ঞায় সেই রোজগারের পথও বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা (protesters) দাবি করেন, সরকার দুর্নীতির (corruption) বিরুদ্ধে ব্যর্থ হয়ে সাধারণ মানুষের বাক স্বাধীনতায় (freedom of speech) হস্তক্ষেপ করতে চাইছে। সোম ও মঙ্গলবারে কাঠমান্ডু (Kathmandu), ললিতপুর (Lalitpur) ও ভক্তপুর (Bhaktapur) সহ বিভিন্ন জায়গায় তরুণ প্রজন্ম রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
দু’দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কার্ফু (Curfew) জারি করেও প্রশাসন পরিস্থিতি সামলাতে ব্যর্থ। আন্দোলনকারীরা রাষ্ট্রপতি ভবনে (President’s House) ঢুকে পড়ে। ওলি প্রশাসনের বিরুদ্ধে গড়ে ওঠা বিপুল জনরোষ (public outrage)-এর সামনে, সেনার হাত তুলে নেয়ার পর পদত্যাগ ছাড়া উপায় ছিল না।
