বিসর্জনের শোভাযাত্রায় যুবককে ছুরিকাঘাত, অভিযুক্ত প্রতিবেশী
Connect with us

মালদা

বিসর্জনের শোভাযাত্রায় যুবককে ছুরিকাঘাত, অভিযুক্ত প্রতিবেশী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৮ নভেম্বর : কালী প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত সাট্টারি এলাকায়। জানা গেছে আক্রান্ত যুবকের নাম কিরণ সাহা।

শুক্রবার এলাকায় কালী প্রতিমা বিসর্জনের জন্য এক শোভাযাত্রা বেরিয়েছিল। সেই শোভাযাত্রায় ডিজে বাজানোকে কেন্দ্র করে কিরণের সাথে প্রতিবেশী বিকাশ সরকারের কথা কাটাকাটি হয়। এরপরেই দুজনের মধ্যে শুরু হয় হাতাহাতি। তারপরেই ধারালো অস্ত্র দিয়ে বিকাশ কিরনকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে বলে অভিযোগ। এমনকি আগ্নেয়াস্ত্রও দেখায় বলে অভিযোগ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের আক্রান্তের পরিবারের। যদিও ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।