রাজনীতি
আসানসোলে মোদির হুঙ্কার! মাফিয়ারাজ খতম করে শিল্পাঞ্চলকে ‘মেগা সিটি’ করার মেগা প্ল্যান
ডিজিটাল ডেস্কঃ ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আবহে বঙ্গের রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে আসানসোলে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার হলদিয়ার পর আসানসোলের পোলো গ্রাউন্ডে এক বিশাল জনসভায় (Public Meeting) যোগ দিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন তিনি। তাঁর সাফ বার্তা, বাংলার উন্নতির স্বার্থে রাজ্যকে তৃণমূলমুক্ত করা এখন সময়ের অনিবার্য দাবি (Demand of time)।
শিল্পাঞ্চলের জ্বলন্ত সমস্যা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আসানসোলে বর্তমানে কয়লা, বালি ও মাটি মাফিয়াদের (Sand and Coal Mafia) দৌরাত্ম্য সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। সিন্ডিকেট রাজের (Syndicate Raj) কারণে সাধারণ মানুষ নাজেহাল। মোদি আক্ষেপ প্রকাশ করে বলেন, “আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে কর্মসংস্থানের (Employment) জন্য আসতেন, আর আজ তৃণমূলের অপশাসনে এখানকার যুবকদের বাইরে কাজ খুঁজতে যেতে হচ্ছে।”
পরিসংখ্যানের নিরিখে রাজ্যকে বিঁধে মোদি জানান, স্বাধীনতার সময় দেশের ১০০ টাকা আয়ের মধ্যে বাংলার অবদান ছিল ১২ টাকা, যা তৃণমূলের আমলে কমে দাঁড়িয়েছে মাত্র ৫ টাকায়। তিনি দাবি করেন, তৃণমূলের পাপের ঘড়া পূর্ণ হয়েছে এবং আগামী ৪ মে-র পর বাংলায় ‘ডবল ইঞ্জিন’ (Double Engine) সরকার আসা নিশ্চিত।
আসানসোল ও দুর্গাপুরকে ভারতের অন্যতম ‘মেগা সিটি’ (Mega City) হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী। তিনি জানান, বিজেপি ক্ষমতায় এলে দূষণ (Pollution) নিয়ন্ত্রণ এবং রাস্তাঘাট ও সেতুর বেহাল দশা দ্রুত সংস্কার করা হবে। বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনের (Amrit Bharat Trains) সুবিধা প্রসারের পাশাপাশি শিল্পাঞ্চলকে উন্নয়নের নতুন যুগে (New Era of Development) নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।


