অধিকার রক্ষায় রাস্তায় লক্ষ মানুষ, ট্রাম্পের নীতির বিরুদ্ধে গর্জে উঠল আমেরিকা
Connect with us

ভাইরাল খবর

অধিকার রক্ষায় রাস্তায় লক্ষ মানুষ, ট্রাম্পের নীতির বিরুদ্ধে গর্জে উঠল আমেরিকা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ যুক্তরাষ্ট্রের (United States) ৫০টি রাজ্য জুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (President Donald Trump) প্রশাসনের নীতির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদে উত্তাল হল দেশ। শনিবার, দেশের ১,২০০-রও বেশি স্থানে আয়োজিত হল ‘হ্যান্ডস অফ’ নামে বিক্ষোভ কর্মসূচি, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পর সবচেয়ে বড় গণআন্দোলন বলে মনে করা হচ্ছে। এই বিক্ষোভে অংশ নেয় ১৫০-রও বেশি সংগঠন। তাতে ছিলেন LGBTQ+ অধিকার রক্ষাকারী সংস্থার কর্মী, নাগরিক অধিকার সংগঠন, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি, নির্বাচনী সংস্কারকামী অ্যাক্টিভিস্ট এবং প্রাক্তন সেনারাও।

কেন এই প্রতিবাদ?

‘হ্যান্ডস অফ’ মূলত একটি ছাতার নিচে একাধিক ইস্যু নিয়ে তৈরি একটি প্রতিবাদ আন্দোলন। অবৈধ অভিবাসীদের গণ-নির্বাসন, স্বাস্থ্য পরিষেবার বাজেট কমানো, কেন্দ্রীয় কর্মীদের বরখাস্ত, ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের অধিকার খর্ব—এই সবকিছুর বিরুদ্ধে সম্মিলিতভাবে আওয়াজ তুলেছে আমজনতা। প্রতিবাদকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর উপদেষ্টা এলন মাস্ক এমন বহু বিষয় নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, যা দেশের সাধারণ মানুষের অধিকার হরণ করছে। তাঁদের বক্তব্য, “এই প্রশাসন কর্পোরেট স্বার্থকেই প্রাধান্য দিচ্ছে, জনস্বার্থ নয়।”

আরও পড়ুনঃমাত্র তিন দিনেই আইনে ওয়াকফ সংশোধনী বিল, বিরোধিতায় সরগরম রাজনীতি

দেশজুড়ে নানা স্লোগান, তীব্র প্রতিবাদ

সিয়াটলে, “Fight the oligarchy” লেখা পোস্টার হাতে বিক্ষোভকারীরা সরকারের সামাজিক সুরক্ষা কাটছাঁটের বিরোধিতা করেন। আটলান্টায় দেখা যায়, “Impeach Trump, Deport Musk” লেখা প্ল্যাকার্ড হাতে উত্তাল জনতা। বস্টনে ছিল “Hands off our democracy” এবং “Hands off our Social Security” স্লোগান। “Hands off our democracy

Advertisement
ads

এলন মাস্ককে ঘিরেও ক্ষোভ

বর্তমানে ‘Department of Government Efficiency’-র প্রধান হিসেবে নিযুক্ত এলন মাস্ককে কেন্দ্র করেও বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। অভিযোগ, মাস্কের প্রভাবমূলক পদক্ষেপ জনসাধারণের চেয়ে কর্পোরেট সংস্থার স্বার্থে বেশি সহায়ক। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভ কেবল শুরু। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্তগুলি আমেরিকার গণতন্ত্র ও সামাজিক কাঠামোর উপর বড় প্রভাব ফেলতে চলেছে বলে অনেকেই মনে করছেন। ফলে আগামী দিনে ‘হ্যান্ডস অফ’ আন্দোলন আরও বিস্তার লাভ করতে পারে বলেই পূর্বাভাস।

Advertisement
ads
Continue Reading
Advertisement