ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলার রাজনীতির আঙিনায় আবারও প্রতিবাদের গর্জন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR – Special Intensive Revision) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার প্রতিবাদে আজ, শুক্রবার দুপুর থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে (Dorina Crossing) ধরনায় বসলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে এদিন মঞ্চে উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, রাজ্যে প্রায় ১ কোটি ২০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত (Uncertain)। এর মধ্যে ৬৩ লক্ষেরও বেশি ভোটারের নাম স্রেফ মুছে (Deleted) দেওয়া হয়েছে এবং আরও ৬০ লক্ষ মানুষের ভোটাধিকার বর্তমানে বিচারাধীন। বৃহস্পতিবারই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছিলেন, “ইআরও-রা ফাইনাল করার পরও দিল্লির নির্দেশে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। এটা বাংলার সম্মানের প্রশ্ন।”

এদিন ধরনা মঞ্চে এক অভিনব দৃশ্য দেখা যাচ্ছে। নির্বাচন কমিশনের তালিকায় যাঁদের ‘মৃত’ বলে ঘোষণা করা হয়েছে, সেই সমস্ত জীবিত ভোটারদের একাংশকে নিয়ে মঞ্চে উপস্থিত হয়েছেন মমতা ও অভিষেক। এর আগেও দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) দরবারে এই ‘ভূত’ ভোটারদের দেখিয়ে কমিশনকে বিদ্ধ করেছিলেন তাঁরা। কর্মসূচির সমর্থনে এদিন তৃণমূলপন্থী বিএলও-রাও (BLO) হয়রানির প্রতিবাদে বিশাল মিছিল করে ধরনামঞ্চের দিকে রওনা দেন।

মঞ্চে মমতা ও অভিষেকের পাশাপাশি রয়েছেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুব্রত বক্সি, শতাব্দী রায় ও জুন মালিয়ার মতো শীর্ষ নেতৃত্ব। কড়া নিরাপত্তা বলয়ে (Security Blanket) মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। লড়াই কতদিন চলবে তা এখনও স্পষ্ট না হলেও, তৃণমূল সুপ্রিমোর বার্তা অত্যন্ত পরিষ্কার – সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার (Democratic Rights) রক্ষা করতে শেষ পর্যন্ত লড়বে ঘাসফুল শিবির।

Advertisement
ads
Continue Reading
Advertisement