মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায়: মতুয়ারা সামনের সারিতে, নিরাপত্তায় সতর্ক বার্তা
Connect with us

রাজনীতি

মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায়: মতুয়ারা সামনের সারিতে, নিরাপত্তায় সতর্ক বার্তা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার ধর্মতলায় (Dharmatala) আম্বেদকর মূর্তিতে (Ambedkar Murti) শ্রদ্ধা জানিয়ে সংবিধানের (Constitution) কপি হাতে নিয়ে মিছিল (Procession) শুরু করেন। মিছিলে (March) শামিল হয়েছেন তৃণমূল (Trinamool) দলের নেতা, কর্মী, সাংসদ (MP), বিধায়ক (MLA), কাউন্সিলর (Councillor) ছাড়াও মতুয়া সম্প্রদায়ের (Matua Community) প্রতিনিধি এবং এক ঝাঁক সেলিব্রিটি (Celebrity)।

সংবিধানের কপি হাতে নিয়ে প্রায় চার কিলোমিটার (4 km) রাস্তা হাঁটেন মমতা ও অভিষেক (Abhishek)। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে প্রতিবাদ মঞ্চে (Protest Stage) যোগ দেন তাঁরা। মঞ্চে ওঠার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে মতুয়াদের (Matua) সামনে ডেকে বললেন, “অন্যরা নয়, শুধু মতুয়ারাই সামনে আসুন। সামনের সারিতে বসুন।”

এরপরই মতুয়াদের মধ্যে সামনের সারিতে আসার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি লক্ষ্য করে মমতা সতর্ক করে বলেন, “দেখবেন, পদপিষ্টের (Stampede) পরিস্থিতি যেন তৈরি না হয়। দলের নেতারা, আপনারা বসে আছেন কেন? যান, পিছনে পরিস্থিতি সামাল দিন। যেন কোনও সমস্যা না হয়। বসে থাকা আপনাদের কাজ নয়।”

Advertisement
ads
Continue Reading
Advertisement