ভাইরাল খবর
২৬-এর নির্বাচনের আগে রায়গঞ্জ পুলিশ জেলায় বড়সড় রদবদল
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আসন্ন ২০২৬-এর বিধানসভা নির্বাচন (Assembly Election) ঘিরে প্রশাসনিক নড়াচড়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এসআইআর (SIR) প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। এরই মধ্যে রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত বিভিন্ন থানায় (Police Station), পুলিশ ফাঁড়ি (Outpost) এবং ট্রাফিক বিভাগে (Traffic Department) বড়সড় রদবদল ঘটেছে।
রায়গঞ্জ পুলিশ জেলার পক্ষ থেকে প্রকাশিত সরকারি তালিকা (Official List) অনুযায়ী বদলির (Transfer) তালিকা নিচে এক নজরে দেখুন
-
সুপ্রতীক দীক্ষিতঃ রায়গঞ্জ থানা থেকে বদলি করা হল করণদিঘী ট্রাফিকে।
-
জামালউদ্দিন আহমেদঃ করণদিঘী থানা থেকে বদলি করা হল রায়গঞ্জ থানায়।
-
অসীম জোয়ারদারঃ রিজার্ভ অফিস (Reserve Office) থেকে আনা হল রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিকে।
-
তপতী দে চৌধুরীঃ রায়গঞ্জ মহিলা থানা থেকে বদলি করা হল রায়গঞ্জ থানায়।
-
জয়ন্ত সরকারঃ লাইন (Line) থেকে আনা হল রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিকে।
-
বিফল হাঁসদাঃ রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিক থেকে বদলি করা হল লাইনে।
-
শংকর সরকারঃ রায়গঞ্জ থানা থেকে নিয়ে যাওয়া হল হেমতাবাদ থানায়।
-
প্রবীর ঘোষঃ রায়গঞ্জ থানা থেকে নিয়ে যাওয়া হল হেমতাবাদ থানায়।
-
সোমনাথ মণ্ডলঃ রায়গঞ্জ থানা থেকে পাঠানো হল লাইনে।
-
শুভাশিস দাস, সুশান্ত কুন্ডু ও সুজিত কর্মকারঃ রায়গঞ্জ থানা থেকে আনা হল রায়গঞ্জ TOP-এ।
-
তমাল রায়ঃ লাইন থেকে পাঠানো হল রায়গঞ্জ হাইওয়ে ট্রাফিকে।
-
অন্তরা গুহঃ রায়গঞ্জ থানা থেকে আনা হল রায়গঞ্জ মহিলা থানায়।
-
রুকসানা পারভীন, সুরাইয়া খাতুন, অনিতা সরকার, অনিতা বর্মন ও প্রতিমা দেবশর্মাঃ হেমতাবাদ থানা থেকে আনা হল রায়গঞ্জ থানায়।
-
জয়শ্রী বর্মনঃ ইটাহার থানা থেকে আনা হল রায়গঞ্জ মহিলা থানায়।
-
রুমা বৈরাগী ও রুমিকা সিংহঃ করণদিঘী থানা থেকে আনা হল রায়গঞ্জ থানায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ পুলিশ জেলার অন্তর্গত আরও কয়েকজন পুলিশ কর্মীকেও (Police Personnel) বদলি করা হয়েছে। প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, নির্বাচনের আগে শৃঙ্খলা ও দায়িত্বের ভারসাম্য রাখতে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
