Connect with us

উত্তর দিনাজপুর

উত্তর দিনাজপুর জেলাতেও পুলিশের শীর্ষ পদে রদবদল

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৬ জানুয়ারি : রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা জারি করে এই রদবদলের বিষয়টি জানানো হয়েছে। রাজ্য পুলিশের নির্দেশিকা অনুসারে উত্তর দিনাজপুর জেলাতেও পুলিশের শীর্ষ পদে রদবদল। 

আজ ভারতীয় সেনা দিবসঃ সাহস এবং আত্মত্যাগ উদযাপন

রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হেডকোয়ার্টার্স হলেন অসীম খান। তিনি লালবাগের অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। রায়গঞ্জ পুলিশ জেলার অধীন ইটাহারের এসডিপিও পদে আসতে চলেছেন রাজীব কুমার। তিনি মালদার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। দক্ষিন দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে কার্তিক চন্দ্র মন্ডল। তিনি ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে রয়েছেন। ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে আসছেন কুন্তল ব্যানার্জী। 

রাম মন্দির প্রাণ প্রতিষ্টার আগে প্রধানমন্ত্রীর ১১ দিনের জন্য উপবাস

Advertisement
ads

তিনি আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার হেডকেয়ার্টার্সের দায়িত্বে রয়েছেন। ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি পদে আসছেন সমীর পাল। তিনি জলপাইগুড়ির ডিএসপি হেডকোয়ার্টার্সের দায়িত্বে রয়েছেন।