পাথরপ্রতিমায় অভিষেকের রণহুঙ্কার: বিজেপিকে ৫০-এর নিচে নামানোর চ্যালেঞ্জ ও ‘পাঁচ প্রতিজ্ঞা’
Connect with us

ভাইরাল খবর

পাথরপ্রতিমায় অভিষেকের রণহুঙ্কার: বিজেপিকে ৫০-এর নিচে নামানোর চ্যালেঞ্জ ও ‘পাঁচ প্রতিজ্ঞা’

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বঙ্গে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের (Assembly Election) দামামা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগণার পাথরপ্রতিমা থেকে নির্বাচনী প্রচারের (Election Campaign) সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ যখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দখলে, তখন দক্ষিণবঙ্গের প্রচারের (Promotion) ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন দলের ‘সেনাপতি’। এদিন পাথরপ্রতিমার জনসভা থেকে তিনি ভোটারদের কাছে ‘পাঁচ প্রতিজ্ঞা’ করার পাশাপাশি বিজেপিকে (BJP) রাজ্য থেকে নির্মূল করার ডাক দেন।

এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট টার্গেট (Target) বেঁধে দেন অভিষেক। গত বিধানসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূল প্রার্থী প্রায় ২২ হাজার ভোটে জিতেছিলেন। এবার সেই ব্যবধান বাড়িয়ে ৪০ হাজার করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি চ্যালেঞ্জ (Challenge) ছুঁড়ে বলেন, বিজেপিকে এবার ৫০টি আসনের নিচে নামিয়ে আনা হবে। তাঁর কথায়, “আগামী ৪ তারিখ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Government) শপথ নেবে।”

জনগণের জন্য ‘পাঁচ প্রতিজ্ঞা’ বিরোধীদের ‘প্রতিশ্রুতি’র বিপরীতে তৃণমূল ‘প্রতিজ্ঞা’ (Promise) করে বলে দাবি করেন অভিষেক। তিনি জানান, চতুর্থবার ক্ষমতায় এলে অগ্রাধিকারের ভিত্তিতে পাঁচটি কাজ করা হবে:
১. লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar): এই প্রকল্প নিরবচ্ছিন্নভাবে আজীবন চলবে।
২. আবাস যোজনা (Housing Scheme): কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার প্রত্যেকের মাথার উপর পাকা ছাদ করে দেবে। ৩. দুয়ারে চিকিৎসা (Healthcare at Doorstep): প্রতিটি ব্লকে পরিষেবা পৌঁছে দেওয়া হবে এবং গ্রামীণ হাসপাতালের মানোন্নয়ন করা হবে।
৪. পানীয় জল (Drinking Water): পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পরিশ্রুত জল পৌঁছে দেওয়া হবে।
৫. বার্ধক্যভাতা (Old Age Pension): আগামী পাঁচ বছরের মধ্যে সমস্ত যোগ্য প্রবীণদের এই ভাতার আওতায় আনা হবে।

পাথরপ্রতিমার মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সরাসরি আক্রমণ করেন অভিষেক। তিনি প্রশ্ন তোলেন, “বিজেপি সরকার কি চারটে ছেলেরও কর্মসংস্থান (Employment) করতে পেরেছে?” ১০০ দিনের কাজ, আবাস যোজনা এবং সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করেন তিনি। কৃষকদের জন্য আগামী বছর ৩০ হাজার কোটি টাকার কৃষি বাজেটের (Agriculture Budget) ঘোষণাও করেন তিনি।

Advertisement
ads ads

নিজের রাজনৈতিক পরিচয় দিতে গিয়ে অভিষেক বলেন, “আমার জন্মভূমি দক্ষিণ কলকাতা হলেও কর্মভূমি (Workplace) এই দক্ষিণ ২৪ পরগণা।” ভোটারদের উদ্দেশ্যে তাঁর পরামর্শ, “পদ্মফুলের কাছ থেকে টাকা নেবেন, কিন্তু ভোট দেবেন জোড়া ফুলে।” সভার শেষে চড়া সুরে স্লোগান (Slogan) তোলেন— “পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ” এবং “যতই করো হামলা, আবার জিতবে বাংলা।”

Continue Reading
Advertisement ads