ভাইরাল খবর
নির্বাচনের প্রাক্কালে বড় ধাক্কা বিজেপি শিবিরে! শুভেন্দু ঘনিষ্ঠ নেতার ‘অশালীন’ চ্যাট ঘিরে তোলপাড়
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে প্রথম দফার নির্বাচনের (First Phase Election) প্রাক্কালে নন্দীগ্রামে তৈরি হলো তীব্র রাজনৈতিক বিতর্ক। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ (Close Aide) তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি প্রলয় পালের একটি বিতর্কিত চ্যাট ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতেই অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গসহ রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ, তার আগেই এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি নেতা প্রলয় পাল একদিকে এক মহিলার সঙ্গে ফোনে কথা বলছেন এবং অন্যদিকে চ্যাট বক্সে অশালীন ছবি (Indecent Photos) পাঠাচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা (Authenticity) সংবাদ মাধ্যম যাচাই করেনি। এই বিষয়টি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন জেলার বুদ্ধিজীবী মহল (Intellectuals)।
এই ঘটনা প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র শান্তনু সেন। তিনি দাবি করেছেন, “বিজেপি যে আদতে মহিলা বিদ্বেষী (Misogynist), এই ঘটনাই তার প্রমাণ। কেন্দ্রীয় নেতৃত্ব ও শুভেন্দু অধিকারীর সঙ্গে সুসম্পর্ক থাকা এই নেতার আচরণ ন্যক্কারজনক (Appalling)।” অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা প্রলয় পালের দাবি, এটি তৃণমূলের একটি পরিকল্পিত চক্রান্ত (Conspiracy) এবং তাঁকে রাজনৈতিকভাবে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। সব মিলিয়ে ভোটের ঠিক আগে ‘প্রলয়’ পালের এই বিতর্কিত ভিডিও ঘিরে এখন সরগরম নন্দীগ্রামের রাজনীতি।


