প্রেম, প্রতারণা নাকি কালো জাদু? সৌরভ হত্যাকাণ্ডে উঠছে নতুন প্রশ্ন
Connect with us

ভাইরাল খবর

প্রেম, প্রতারণা নাকি কালো জাদু? সৌরভ হত্যাকাণ্ডে উঠছে নতুন প্রশ্ন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ  Updated: দিল্লির এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডে প্রকাশ্যে এলো তন্ত্রমন্ত্র ও অন্ধবিশ্বাসের রোমহর্ষক দিক। মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুতকে নৃশংসভাবে হত্যা করেছেন তাঁর স্ত্রী মুসকান ও প্রেমিক সাহিল শুক্লা—এমনটাই অভিযোগ পুলিশের। খুনের পর দেহ কেটে টুকরো করে ড্রামে ভরেছিলেন তাঁরা, কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে যান দু’জনই।

Bangla News, News in Bengali, বাংলা সংবাদ, বাংলা খবর - News18 Bengali

তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সাহিল ছিলেন তন্ত্রমন্ত্রে বিশ্বাসী এবং তাঁর বাড়ির দেওয়ালে আঁকা ছিল রহস্যময় সব চিহ্ন—ত্রিশূল, চক্র, অদ্ভুত মুখাবয়ব। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডে ব্ল্যাক ম্যাজিকের ভূমিকা থাকতে পারে। সাহিল ও মুসকান নাকি বিশেষ কিছু উপকরণ—নুন, মদ, বিড়াল ইত্যাদি ব্যবহার করে কালো জাদু করতেন।

আরও পড়ুনঃ পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, দেহ লুকোতে ব্যবহার করা হলো সিমেন্টের ড্রাম

এমনকি সাহিল দাবি করেছেন, তিনি মৃত মায়ের সঙ্গে স্ন্যাপচ্যাটে কথা বলতেন এবং তাঁর নির্দেশেই সৌরভকে হত্যা করা হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে চমকপ্রদ তথ্য—সেই চ্যাট অ্যাকাউন্ট নকল, এবং সেটি চালাতেন মুসকান নিজেই।

Advertisement
ads

শুধু তাই নয়। দাবি করা হচ্ছে, সাহিল মৃত মায়ের সঙ্গে স্ন্যাপচ্যাটে কথা বলতেন। এমনকী, তিনি দাবি করেছেন, মায়ের আদেশেই না কি সৌরভকে খুন করেছেন তাঁরা। এদিকে মুসকান নিজেই মৃত মায়ের নামে ভুয়ো অ্যাকাউন্ট চ্যাট করতেন বলে জানা গিয়েছে।

সাহিলের দিদার কথায়, “ও সারাক্ষণ কম্পিউটারে কী করত, আমি জানি না। তবে ওর মা বহু বছর আগেই মারা গেছেন। ওকে কখনও আমাদের বাড়িতে কাউকে আনতে দেখিনি।”

অন্যদিকে, মুসকানের মা কবিতা রাস্তোগীর বিস্ফোরক দাবি, “আমাদের মেয়েরই সব দোষ। সৌরভ ওকে অন্ধের মতো ভালোবাসত, নিজের পরিবার ছেড়ে দিয়েছিল। অথচ, মেয়ে তাকেই খুন করল! নেশার জগতের দিকে চলে গিয়েছিল মুসকান। এমন মানুষ সমাজে থাকার যোগ্য নয়।”

এখন পুলিশের মূল ফোকাস, এই হত্যার নেপথ্যে সত্যিই তন্ত্রমন্ত্রের ভূমিকা আছে, নাকি এটা শুধুই ঠাণ্ডা মাথার ষড়যন্ত্র? তদন্ত চলছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement