বিশ্বের খবর
‘দীর্ঘদিনের বন্ধুত্বের বাঁধন বাংলা‑নেপালের’! সুশীলা কারকিকে শুভেচ্ছা মমতার
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট (X) করেছেন, “নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কারকিকে শুভেচ্ছা জানাই। বাংলা‑নেপালের সীমান্ত (Border) অঞ্চলের মানুষের মধ্যে রয়েছে গভীর পারস্পরিক বন্ধুত্ব এবং আন্তরিক সহযোগিতার সম্পর্ক। প্রতিবেশী দেশ হিসেবে এই সম্পর্ক আরও সুদৃঢ় হোক।” বাংলার উত্তরবঙ্গ (North Bengal) থেকে নেপালের (Nepal) দূরত্ব যতই হোক, মানুষের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বের ঘনিষ্ঠতা সেই ব্যবধানকে ছাপিয়ে। এই সুনিপুণ ভাবনাকে সামনে রেখে নেপালের (Nepal) অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কারকিকে (Sushila Karki) আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
I extend my best wishes to the Right Honourable Mrs. Sushila Karki on her assumption of office as the Prime Minister of the Interim Government of Nepal. West Bengal has borders with Nepal, and close people-to-people relations. We look forward to nurturing of the deep-rooted ties…
— Mamata Banerjee (@MamataOfficial) September 13, 2025
