Connect with us

রাজ্যের খবর

মেয়েদের স্কুলের সামনে যৌনাঙ্গ প্রদর্শন! অভিযুক্তকে গণধোলাই স্থানীয়দের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মেয়েদের স্কুলের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে অশালীন আচরণ (Obscene Act) ও যৌনাঙ্গ প্রদর্শনের (Genital Exposure) অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গণধোলাই দিল স্থানীয় বাসিন্দারা। কৃষ্ণনগর (Krishnanagar) শহরের পরিচিত একটি মেয়েদের স্কুলের সামনে ঘটনাটি ঘটতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে খবর পেয়ে কোতোয়ালি থানার (Kotwali Police Station) পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের সামনে ওই ব্যক্তি প্রায় প্রতিদিনই আসা–যাওয়া করতেন। স্কুল টাইমে তাঁর সন্দেহজনক ঘোরাফেরা (Suspicious Movement) আগেও নজরে এসেছিল। অভিভাবকদের দাবি, এর আগেও ওই ব্যক্তি ছাত্রীদের লক্ষ্য করে অশালীন ইঙ্গিত (Obscene Gesture) করেছিলেন। স্থানীয়রা একবার তাঁকে ধরেও সতর্ক করে ছেড়ে দিয়েছিলেন। কিছুদিন বেপাত্তা থাকার পর ফের স্কুলের সামনে ঘোরাফেরা শুরু করেন তিনি।

অভিযোগ, সকালে দু’জন ছাত্রী ও এক শিক্ষিকাকে লক্ষ্য করে অভিযুক্ত ব্যক্তি অশালীন ইঙ্গিত করতে শুরু করেন এবং আপত্তিকরভাবে শরীর প্রদর্শন করেন। বিষয়টি চোখে পড়তেই স্থানীয়রা ধাওয়া করে তাঁকে ধরে ফেলে। রাগে-ক্ষোভে অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয় এবং প্রকাশ্যে কান ধরে উঠবোস (Public Punishment) করানো হয়।

Advertisement
ads

পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন। তিনি দাবি করেন, তিনি নাকি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক (Engineering College Professor)। তবে ওই কলেজে খোঁজ নিয়ে কোনওরকম রেকর্ড মিলেনি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ঘটনার পর ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা স্কুলের সামনে পর্যাপ্ত নিরাপত্তা (Security Arrangement) বাড়ানোর দাবি তুলেছেন। এলাকায় এখনও তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

Continue Reading
Advertisement