নতুন ভোটারের জন্য বাধ্যতামূলক আধার: ভোটার তালিকা সংশোধনে বড় পরিবর্তন কমিশনের
Connect with us

ভোটের খবর

নতুন ভোটারের জন্য বাধ্যতামূলক আধার: ভোটার তালিকা সংশোধনে বড় পরিবর্তন কমিশনের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ নতুন ভোটার তালিকায় নাম তোলার নিয়মে বড়সড় পরিবর্তন আনল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। এবার থেকে নতুন ভোটারদের নাম নথিভুক্তির ক্ষেত্রে আর কোনওভাবেই অফলাইন আবেদন গ্রহণ করা হবে না। বাধ্যতামূলকভাবে অনলাইন (Online Application) মাধ্যমেই ফর্ম-৬ জমা দিতে হবে। পাশাপাশি চালু হল আরও গুরুত্বপূর্ণ পরিবর্তন—নতুন ভোটারদের জন্য আধার (Aadhaar) বাধ্যতামূলক করা হল।

কমিশন জানিয়েছে, নতুন ভোটারের নাম নথিভুক্ত করতে ‘ই-সাইন’ (E-Sign) ব্যবহার করতেই হবে। অর্থাৎ আধার নম্বরের মাধ্যমে OTP (One Time Password) দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। যদিও আধার একমাত্র নথি নয়, আগের মতোই আরও বেশ কয়েকটি পরিচয়পত্র জমা দিতে হবে। আবেদনকারীদের ২০০২ সালের ভোটার তালিকায় থাকা বাবা-মা বা ঠাকুরদা-ঠাকুমার নাম (Family Link Proof) উল্লেখ করতে হবে।

SIR (Special Intensive Revision) চলাকালীনই এই নতুন নিয়ম কার্যকর হয়েছে। আগামী ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে রাজ্যের খসড়া ভোটার তালিকা (Draft Electoral Roll)। নতুন ভোটাররা ৮ জানুয়ারি পর্যন্ত ফর্ম-৬ (Form 6) পূরণ করে আবেদন জানাতে পারবেন।

এদিকে মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে কমিশন। শ্মশানঘর (Cremation Ground), ডাকঘর (Post Office), ব্যাঙ্ক (Bank), আধার কর্তৃপক্ষ—সহ বিভিন্ন সূত্র থেকে মৃত ভোটারদের তালিকা সংগ্রহ করে পাঠানো হচ্ছে ইআরওদের (ERO) কাছে। প্রতিটি বুথে মৃত ভোটারের নাম টাঙিয়ে দেওয়া হবে, যাতে ভুল থেকে গেলে শুনানিতে ডাকা যায়।

Advertisement
ads

জেলাভিত্তিক অগ্রগতির তথ্য অনুযায়ী, বেশিরভাগ জেলাতেই ফর্ম আপলোড (Form Upload) ৫০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও আড়গ্রামে ৮০ শতাংশেরও বেশি কাজ শেষ হয়েছে। তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে কলকাতা—উত্তর কলকাতায় মাত্র শতাংশ, দক্ষিণে ৬৪ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। কমিশনের দাবি, সমস্ত কাজ নিয়ম মেনেই চলছে।

উল্লেখযোগ্যভাবে, দিন কয়েক আগেই সুপ্রিম কোর্ট জানিয়েছে, আধার কোনওভাবেই নাগরিকত্বের প্রমাণ (Proof of Citizenship) হতে পারে না। সেই আবহেই কমিশনের এই বদল আরও আলোচনার জন্ম দিয়েছে।

Continue Reading
Advertisement