বিয়ের কয়েকদিন পরেই রাজ্যের বড় দায়িত্বে জন বার্লা
Connect with us

রাজনীতি

বিয়ের কয়েকদিন পরেই রাজ্যের বড় দায়িত্বে জন বার্লা

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্য সরকার জন বার্লাকে (John Barla) পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন (Minority Commission)-এর ভাইস চেয়ারম্যান পদে নিয়োগ করল। বৃহস্পতিবার সন্ধ্যায় নবান্ন (Nabanna) থেকে ইমেল (Email) মারফত এই নিয়োগপত্র পৌঁছায় তাঁর কাছে। দায়িত্ব পেয়ে খুশি ডুয়ার্সের রাজনৈতিক মহলে বিতর্কিত এই নেতা বলেছেন—“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশ্বাস করে এই পদ দিয়েছেন। ডুয়ার্সের (Dooars) জন্য আরও কাজ করতে চাই।”

উল্লেখ্য, ২০১৯ সালে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে বিজেপির (BJP) টিকিটে জিতে কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) হয়েছিলেন জন বার্লা। কিন্তু ২০২৪ সালে তাঁকে টিকিট না দিয়ে মনোজ টিগগাকে মনোনীত করে বিজেপি। এর পর থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর, প্রকাশ্যে মনোজ টিগগার সঙ্গে বিবাদও দেখা যায়। শেষমেশ তৃণমূলে (TMC) যোগ দেন তিনি। মুখ্যমন্ত্রীর ডুয়ার্স সফরের সময় তাঁর উপস্থিতি তখনই রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছিল।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামনের বিধানসভা নির্বাচন (Assembly Election) মাথায় রেখে জন বার্লাকে এই রাজ্যস্তরের বড় দায়িত্ব দেওয়া তৃণমূলের কৌশল। বর্তমানে সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন আহমেদ হাসান ইমরান। কমিশনে দুটি ভাইস চেয়ারম্যানের পদ থাকে, যার একটি পেলেন জন বার্লা।

Advertisement
ads

ব্যক্তিগত জীবনে সম্প্রতি নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। প্রথম স্ত্রী মহিমার প্রয়াণের (Demise) প্রায় সাত মাস পর, ১১ নভেম্বর রেজিস্ট্রি বিয়ে (Registry Marriage) করেন মঞ্জু তিরকের সঙ্গে—তিনি ডিমডিমা গার্লস হাইস্কুলের (Girls’ High School Teacher) শিক্ষিকা। বিয়ের কয়েকদিন পরই এসে গেল এই বড় দায়িত্ব।

Continue Reading
Advertisement