কৃষ্ণনগর হত্যাকাণ্ডে বড় ধাপ, দেশরাজ সিংয়ের বাবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি
Connect with us

খুন

কৃষ্ণনগর হত্যাকাণ্ডে বড় ধাপ, দেশরাজ সিংয়ের বাবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: কৃষ্ণনগর হত্যাকাণ্ডে নতুন মোড়। এবার অভিযুক্ত দেশরাজ সিং (Deshraj Singh)-এর বাবার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করল পুলিশ। জানা গিয়েছে, রাজস্থানের (Rajasthan) জয়সলমেঢ় (Jaisalmer) এলাকায় কর্মরত বিএসএফ অফিসার রঘুবিন্দরপ্রতাপ সিং (Raghubindrapratap Singh) নিজের ছেলেকে আড়াল করতে সক্রিয়ভাবে সহায়তা করেছিলেন বলে অভিযোগ।

সোমবার ভোরে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয় দেশরাজকে। ট্রানজিট রিমান্ডে তাঁকে এদিনই কলকাতায় (Kolkata) আনা হতে পারে। এই গ্রেপ্তারের সূত্র ধরেই তদন্তে নতুন তথ্য উঠে আসে। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই রাজস্থানে রওনা দিয়েছে কৃষ্ণনগর (Krishnanagar) থানার একটি দল, আদালতের অনুমতি নিয়েই।

অন্যদিকে, রবিবার গুজরাটের জামনগর (Jamnagar) থেকে গ্রেপ্তার করা হয় দেশরাজের মামা কুলদীপ সিং (Kuldeep Singh)-কে। অভিযোগ, খুনের পরে দেশরাজকে নিরাপদ আশ্রয় দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, পালানোর পরিকল্পনাও তিনিই তৈরি করেছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই দেশরাজের অবস্থান চিহ্নিত হয়।

Advertisement
ads

তদন্তে উঠে এসেছে, খুনের পরে দেশরাজের সঙ্গে তার বাবার একাধিকবার ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ হয়। এমনকি কুলদীপ সিংয়ের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছিলেন রঘুবিন্দর। যদিও আগে সংবাদমাধ্যমে তিনি দাবি করেছিলেন, ছেলের পাশে নেই এবং কড়া শাস্তি চান। তবে পুলিশের মতে, তাঁর বক্তব্যে নানা অসঙ্গতি রয়েছে।

এই ঘটনায় তদন্ত আরও জোরদার করা হয়েছে। পুলিশের ধারণা, পরিকল্পিতভাবেই দেশরাজকে পালাতে সাহায্য করেছিলেন তাঁর পরিবার।

Continue Reading
Advertisement