বিশ্বের খবর
টানা চারবার দেশের নিরাপদতম শহর কলকাতা, অপরাধহীনতায় শীর্ষে
ডিজিটাল ডেস্ক: ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) তার কথার বিরুদ্ধে গাজায় (Gaza) ফের মারণ হামলা চালিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শান্তি প্রস্তাবে রাজি হওয়ার পরও ইহুদি রাষ্ট্রের এই অভিযান চালানোর ঘটনায় অন্তত ছয় জন নিহত হয়েছেন।
শনিবার সকালে গাজা শহর (Gaza City) এবং দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস (Khan Yunis) এলাকায় ইজরায়েলি সেনারা (Israeli army) গোলাবর্ষণ (shelling) করেন। গাজা শহরে নিহত হয়েছেন চারজন, আর খান ইউনিসে মারা গিয়েছেন দুই সাধারণ নাগরিক।
কয়েকদিন আগে গাজার যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে বিশেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন, যেখানে গাজায় অবিলম্বে সংঘর্ষবিরতি এবং নতুন সরকার গঠনের প্রস্তাব ছিল।
প্রস্তাবনায় বলা হয়, গাজাকে সন্ত্রাসবাদীদের হাত থেকে মুক্ত করে নতুনভাবে গড়ে তোলা হবে। ইজরায়েল ও হামাস (Hamas) দুই পক্ষই যদি এই প্রস্তাব মেনে নেয়, তাহলে সঙ্গে সঙ্গেই যুদ্ধবিরতি কার্যকর হবে। ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ও মৃত বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং তারপর গাজার জন্য রাষ্ট্রসংঘ (UN) ও রেড ক্রস (Red Cross) তত্ত্বাবধানে বিপুল ত্রাণ পাঠানো হবে।
হামাসও এই প্রস্তাব মেনে নেয় এবং বন্দিদের ফেরানোর অঙ্গীকার করে। তারা গাজার শাসন কোনও প্যালেস্তিনীয় (Palestinian) গোষ্ঠীর হাতে তুলে দিতে চায় না বলেও জানায়।
তবে, এই সব অঙ্গীকারের পরেও গাজায় ইজরায়েলের ফের মারণ হামলা প্রশ্ন উত্থাপন করেছে শান্তি ফিরবে কি না তা নিয়েই।


