বিশ্বের খবর
খামেনেইয়ের ছবিতে আগুন, সেই আগুনে সিগারেট! ইরানে তীব্র বিদ্রোহ
ডিজিটাল ডেস্কঃ ইরানে (Iran protests) ফের নতুন করে বিক্ষোভের ঢেউ চোখে পড়ছে। কড়া সামাজিক আইন, বাধ্যতামূলক হিজাব (Hijab Protest) এবং গভীর অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে এবার ভিন্ন পথে প্রতিবাদে শামিল হয়েছেন দেশের মহিলারা (Iranian Women Protest)। সম্প্রতি প্রকাশিত একাধিক সোশ্যাল পোস্টে দেখা যাচ্ছে, ইরানের ধর্মীয় প্রধান আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) ছবিতে আগুন জ্বালিয়ে সেই আগুনেই প্রকাশ্যে সিগারেট ধরাচ্ছেন মহিলারা (Khamenei Photo Burning)। এই দৃশ্য সরাসরি রাষ্ট্রক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর প্রতীক হয়ে উঠেছে।
এই প্রতিবাদের গুরুত্ব আলাদা। ইরানের আইনে শিয়া ধর্মপ্রধানের ছবি পোড়ানো গুরুতর অপরাধ। পাশাপাশি, জনসমক্ষে মহিলাদের ধূমপানও সামাজিক ও ধর্মীয়ভাবে নিষিদ্ধ। এই দুই নিষেধাজ্ঞা একসঙ্গে ভেঙে প্রতিবাদকারীরা রাষ্ট্রের কর্তৃত্ব এবং নারীদের উপর আরোপিত সামাজিক নিয়ন্ত্রণ—দুটোকেই প্রকাশ্যে অস্বীকার করছেন।
👁️| The brave women of Iran (true feminists) are making it a trend to take photos of themselves lighting a cigarette with a burning picture of the terrorist Ali Khamenei during ongoing protests across the country, including the Iranian capital, Tehran. pic.twitter.com/hkaw019T2z
— militantosh⚡️ (@MilitanTosh) January 9, 2026
এই আন্দোলনের পেছনে রয়েছে গভীর অর্থনৈতিক ক্ষোভ (Iran Economic Crisis)। লাগামছাড়া মূল্যবৃদ্ধি (Inflation Crisis), মুদ্রার অবমূল্যায়ন ও খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের অসন্তোষ (Iran Civil Unrest) তীব্র হয়েছে। ২০২২ সালে মাহসা আমিনির (Mahsa Amini Movement) মৃত্যুর পর শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় এবার প্রতিবাদের ভাষা প্রতীকী রূপ নিচ্ছে। পর্যবেক্ষকদের মতে, ছোট হলেও এই ধরনের প্রতিবাদ দমন করা প্রশাসনের পক্ষে কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছে।
