ভাইরাল খবর
কয়লা কেলেঙ্কারিতে নাম জড়ানো নিয়ে শুভেন্দু পাঠালেন মুখ্যমন্ত্রীকে মানহানির নোটিশ
ডিজিটাল ডেস্ক: কয়লা কেলেঙ্কারিতে (Coal Scam) রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বক্তব্যকে মানহানিকর (defamatory) দাবি করে আইনজীবী সূর্যনীল দাসের (Lawyer Surjyanil Das) মাধ্যমে ৭২ ঘণ্টার মধ্যে প্রমাণ দেখাতে চিঠি (legal notice) পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, প্রমাণ না দিলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
Today, CM Mamata Banerjee, in a desperate attempt to divert attention from an ongoing ED investigation, made absolutely baseless defamatory allegations against me, linking me to an ‘alleged’ coal scam alongside the Hon’ble Union Home Minister.
These reckless statements, laced… pic.twitter.com/bCNtb4XcW7
— Suvendu Adhikari (@SuvenduWB) January 9, 2026
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, যখন কয়লা পাচার মামলায় (Coal Smuggling Case) আইপ্যাক (I-PAC) কর্ণধার প্রতীক জৈনের (Pratik Jain) বাড়ি ও অফিসে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। তল্লাশির সময় মুখ্যমন্ত্রী সরাসরি উপস্থিত হয়ে অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) তৃণমূলের নির্বাচনী কৌশল হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।
এরপর জনসভায় (public rally) মমতা সরাসরি অমিত শাহ (Amit Shah) ও শুভেন্দুর বিরুদ্ধে বলেন, কয়লার টাকা অমিত শার কাছে যায়, শুভেন্দু মধ্যস্থ। পাশাপাশি শুভেন্দুকে ‘দত্তক সন্তান’ (adopted son) হিসেবে কটাক্ষ করেন। এই বক্তব্যকে অপমানজনক বলে চিঠিতে উল্লেখ করেছেন শুভেন্দুর আইনজীবী। ২০২১ সালের নন্দীগ্রাম বিধানসভা (Assembly Election 2021) নির্বাচনের ফলাফলও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
