'বাবা, ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়' — বিজেপি নেতারা প্রচারে এলে গাছে বেঁধে রাখার কথা বললেন অভিষেক
Connect with us

ভাইরাল খবর

‘বাবা, ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়’ — বিজেপি নেতারা প্রচারে এলে গাছে বেঁধে রাখার কথা বললেন অভিষেক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আগরপাড়া (Agarpara)-র প্রৌঢ় প্রদীপ করের (Pradip Kar) ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর রাজ্যের রাজনীতি সরগরম। বুধবার দুপুরে আগরপাড়ায় নিহত প্রদীপ করের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) জানান, একই আতঙ্কের মধ্যে কোচবিহারের দিনহাটা-তে আরও এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর পাওয়া গেছে।

অভিষেক পরিবারের কাছে দাঁড়িয়ে এলাকার মানুষকে আশ্বস্ত করে বললেন, “আমরা থাকব এবং বাংলায় কাউকে এনআরসি (NRC) বা এসআইআর (SIR) বলে প্রকৃত ভোটার (voter) থেকে নাম কাটতে দেব না।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি লজ্জিত—একটা রাজনৈতিক দল এতটা নীচে নামতে পারে! প্রদীপবাবু স্পষ্টভাবে লিখে গেছেন, ‘আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি’, তবু কিছু রাজনৈতিক মহল রাজনীতি চালাচ্ছে।”

অভিষেকের কড়া বার্তা ছিল — স্থানীয় ভাবে বিজেপি (BJP) কর্মীরা যদি প্রচার করতে আসে, তাদের ঘিরে ধরে জানতে হবে:

“বলো — ঘিরে ধরবেন, বেঁধে রাখবেন, জানতে চাইবেন- ‘বাবা ঠাকুরদার সার্টিফিকেট নিয়ে আয়, তারপরে প্রচার করতে আসবি’।”

তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে অনুরোধও করলেন যে কারও গায়ে হাত তোলা হবে না। ডায়মন্ড হারবারের সাংসদ বললেন, “বেঁধে রাখবেন, গায়ে হাত দেবেন না। আমরা কারও গায়ে হাত তোলায় বিশ্বাসী না।”

Advertisement
ads ads

প্রদীপ করের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)-এর বিরুদ্ধে কেন FIR (এফআইআর) হবে না—এমন প্রশ্নও আগেই তুলেছেন অভিষেক। এদিন তিনি জানালেন, ‘এখন বাংলায় একটাই সুর — Justice for Pradip Kar’, এবং এই দাবিতে আগামীকাল রাজ্য জুড়ে তৃণমূল প্রতিবাদ মিছিল করার আর্জিও জানান।

নিহত প্রদীপ করের পরিবারের প্রতি সমর্থন জ্ঞাপন করে অভিষেক বললেন, “আমরা আপনারা পাশে আছি; যাদের জন্য মৃত্যু হয়েছে, তাদের আমরা আইনের আওতায় আনব — জেলে পাঠাবই।”

অবশেষে, শাহ-কমিশনকে নিশানায় রেখে অভিষেক প্রশ্ন তোলেন, “অমিত শাহ ও জ্ঞানেশ কুমারের বাবাদের নাম ২০০২ সালের ভোটার লিস্টে আছে কি? দেখাতে পারবেন? কমিশনের কর্মীদের সকলের বাবা-ঠাকুরদার নাম ২০০২-এর ভোটার লিস্টে আছে কি?”

অভিষেক অভিযোগ করেন যে, বারবারের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার প্রয়াসে বিজেপি (BJP) এবার ভোটার লিস্ট (voter list) থেকে প্রকৃত ভোটারদের নাম কেটে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, “এসআইআর, এনআরসির নামে যদি একটা নামও বাদ দেয়, আমরা এক লাখ মানুষ নিয়ে দিল্লিতে ঘেরাও করব। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থাকলে বাংলার একটাও নাম কাটা হবে না — আমার বুকের রক্ত দিয়েই হলেও তা রক্ষা করব।”

Advertisement
ads ads
Continue Reading
Advertisement ads