অপারেশন সিঁদুর
জইশ কমান্ডারের মুখে ফাঁস পাকিস্তানের আসল রূপ, অপারেশন সিঁদূর নিয়ে তোলপাড়
ডিজিটাল ডেস্কঃ আন্তর্জাতিক স্তরে ফের একবার উন্মোচিত পাকিস্তানের (Pakistan) জঙ্গি যোগাযোগ। এবার মুখ খুলেছে তাদেরই পোষা কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) শীর্ষ কমান্ডার ইলিয়াস কাশ্মীরি (Ilyas Kashmiri)।
সম্প্রতি ভাইরাল হওয়া একাধিক অডিও ও ভিডিও (audio & video) ক্লিপে দেখা যাচ্ছে, ইলিয়াস সরাসরি দাবি করছেন— অপারেশন সিঁদূর (Operation Sindoor)-এ নিহত জঙ্গি (terrorists) নেতাদের শেষকৃত্যে (funeral) হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন পাক সেনা প্রধান অসীম মুনির (Asim Munir)।
জইশ কমান্ডারের কথায়, শুধু হাজির থাকা নয়, পাক সেনার (Pakistan Army) অফিসারদেরকে কফিন কাঁধে তুলে দাফনের (burial) নির্দেশও দেন মুনির। তিনি চান, নিহতদের যেন “শেষ সম্মান” (final tribute) দেওয়া হয়। এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে পাকিস্তানের শীর্ষ সেনা কর্তারা।
কাশ্মীরি আরও দাবি করেন, জইশ প্রধান মাসুদ আজাহার (Masood Azhar) একাধিক ভারতীয় শহরের জঙ্গি হামলার (terror attacks) মূল ষড়যন্ত্রকারী। দিল্লি (Delhi), মুম্বই (Mumbai) সহ একাধিক বড় হামলার পরিকল্পনা তারই মস্তিষ্কপ্রসূত।
এই সমস্ত তথ্য উঠে আসায় আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। পাকিস্তানের জঙ্গি মদতের অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু এবার সেই অভিযোগের স্বরূপ প্রকাশ করল তাদেরই ঘনিষ্ঠরা।
এদিকে ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এক সভায়, জইশের নাম না করে হুঁশিয়ারি দেন— “যারা ভারতের মা-বোনদের সিঁদূর (sindoor) মুছে দেয়, তাদের খতম করে দেওয়া হয়েছে। ভারত কাউকে ভয় পায় না, ঘরে ঢুকে জবাব দেবে।”
সবমিলিয়ে, অপারেশন সিঁদূর পাকিস্তানের ভেতরে যে কতটা অভিঘাত তৈরি করেছে, তা স্পষ্ট ইলিয়াস কাশ্মীরির বক্তব্যেই।


