ভবিষ্যতের পোপ হতে চলেছেন ট্রাম্প? পোপের বেশে ছবি প্রকাশ করে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট
Connect with us

সোশ্যাল মিডিয়া

ভবিষ্যতের পোপ হতে চলেছেন ট্রাম্প? পোপের বেশে ছবি প্রকাশ করে বিতর্কে মার্কিন প্রেসিডেন্ট

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মার্কিন রাজনীতিতে বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। তবে এবার খোদ খ্রিস্টান ধর্মগুরু পদের প্রতি আগ্রহ প্রকাশ করে নতুন বিতর্কে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এক সাংবাদিককে দেওয়া মন্তব্যে রসিকতা করে নিজেকে পোপ হওয়ার যোগ্য প্রার্থী বলে দাবি করেছিলেন তিনি।

এবার সেই বক্তব্যকে আরও একধাপ এগিয়ে নিয়ে গিয়ে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন পোপের বেশে নিজের একটি AI (Artificial Intelligence) রূপান্তরিত ছবি। এই ঘটনার জেরে ধর্মবিশ্বাসীদের একাংশে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। অনেকে এটিকে নিছক কৌতুক হিসেবে দেখলেও, একটি বড় অংশ ট্রাম্পের এই আচরণকে অত্যন্ত ‘অসংবেদনশীল’ ও ‘অশালীন’ বলেই মন্তব্য করছেন।

আরও পড়ুনঃ নামী ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্তে তোলপাড় পুলিশ কর্তৃপক্ষ

সম্প্রতি প্রয়াত হয়েছেন খ্রিস্টান ধর্মবিশ্বের শ্রদ্ধেয় ধর্মগুরু পোপ ফ্রান্সিস (Pope Francis)। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ বিশ্বের খ্রিস্টান সমাজ। শেষকৃত্যে যোগ দিতে রোমে হাজির হয়েছিলেন বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধান, ছিলেন ট্রাম্পও। সেই আবহেই এক সাংবাদিক প্রশ্ন করেন, “আপনার মতে পরবর্তী পোপ কে হওয়া উচিত?” উত্তরে রসিক ভঙ্গিতে ট্রাম্প বলেন, “আমি নিজেই পোপ হতে চাই।”

Advertisement
ads

প্রথমে সবাই ট্রাম্পের কথাকে নিছক মজার ছলে দেখলেও, পরে নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ‘Truth Social’-এ পোপের পোশাকে নিজেকে দেখিয়ে আরও এক ধাপ বিতর্ক উস্কে দেন তিনি। AI প্রযুক্তিতে তৈরি সেই ছবিতে ট্রাম্পকে দেখা গিয়েছে ক্যাথলিক ধর্মগুরুর সাদা গাউন ও মাথায় পোপের টুপি পরে থাকতে।

এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন, “এটা নিছক হাস্যরসের অঙ্গ,” আবার কেউ লিখেছেন, “এই ধরনের ছবি পোস্ট করে ট্রাম্প পোপ ফ্রান্সিসের মৃত্যু ও ক্যাথলিক বিশ্বাসের প্রতি অসম্মান দেখিয়েছেন।”

একজন নেটিজেনের মন্তব্য, “এটা শুধু গির্জার নয়, ঈশ্বরের প্রতি অপমান।”
তবে এখনো পর্যন্ত ট্রাম্প এ বিষয়ে আর কোনও মন্তব্য করেননি।

Advertisement
ads
Continue Reading
Advertisement