রাজনীতি
বিচারপতির ছত্রছায়ায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন? বিস্ফোরক অভিযোগ সুকান্ত মজুমদারের
ডিজিটাল ডেস্কঃ রাজগঞ্জের (Rajganj) বিতর্কিত বিডিও (BDO) প্রশান্ত বর্মন (Prashant Barman) নিয়ে নতুন করে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী (Union Minister) সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার আলিপুরদুয়ার (Alipurduar) যাওয়ার পথে বাগডোগরা (Bagdogra) বিমানবন্দরে (Airport) নামেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ তোলেন— “বিডিও প্রশান্ত বর্মনের মাথায় রয়েছে এক বিচারপতির (Judge) হাত। এতদিনে তাঁর গ্রেফতার (Arrest) হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ ভয়েই পদক্ষেপ করতে পারছে না।”
মন্ত্রী আরও কটাক্ষ করে বলেন, “ওই বিডিওর বড় বাবা (influence) আছেন, তাই পুলিশ (Police) কিছু করতে পারছে না।”
এদিন সুকান্ত মজুমদার রাজ্য সরকারের সমালোচনাও করেন। তিনি অভিযোগ তোলেন, “(CAB) অর্থাৎ কলকাতা (Kolkata)-র ক্লাবের বিজয় সংবর্ধনা নিয়েও রাজ্য সরকারের উদাসীনতা স্পষ্ট। কলকাতার কোথাও একটা ব্যানারও দেখা যায়নি। কেন নেই, মুখ্যমন্ত্রী (Chief Minister) উত্তরবঙ্গে এসে তার জবাব দিন।”
অন্যদিকে, (SIR) অর্থাৎ Special Intensive Revision প্রসঙ্গেও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী টুইট (Tweet) করেছিলেন— যতক্ষণ না গোটা বাংলা (Bengal) ফর্ম (Form) জমা দেবে, ততক্ষণ তিনি নিজেও দেবেন না। কিন্তু বাস্তবে মুখ্যমন্ত্রীর পরিবারের ১৭টি ফর্ম নেওয়া হয়েছে। যার কিছু ইতিমধ্যেই জমা (Submit) হয়েছে, বাকিগুলোও হয়ে যাবে। বিষয়টি জানাজানি হতেই মুখ্যমন্ত্রী এমন মন্তব্য করেছেন।”
সুকান্তের এই মন্তব্যে ফের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। রাজগঞ্জের বিডিও থেকে শুরু করে (SIR) বিতর্ক— একাধিক ইস্যুতে রাজ্য প্রশাসনের (State Administration) সমালোচনায় মুখর বিজেপি (BJP) নেতৃত্ব।


