বিশ্বের খবর
ফ্রান্সে ‘ব্লক এভরিথিং’ আন্দোলনে তীব্র অশান্তি, এক ঘণ্টাতেই গ্রেফতার ২০০
ডিজিটাল ডেস্কঃ বিক্ষোভে উত্তাল ফ্রান্স (France)। রাজধানী প্যারিস (Paris) থেকে শুরু করে রেনেস, টুলুজ, মার্সেইয়, লিওঁ—প্রায় সব বড় শহরেই নেমেছে আন্দোলনের আগুন। আন্দোলনের নাম “ব্লক এভরিথিং” (Block Everything)। সরকারের বিরুদ্ধে ক্ষোভে রাস্তায় নেমেছে সাধারণ মানুষ।
আজ, ১০ সেপ্টেম্বর থেকেই ফ্রান্সজুড়ে শুরু হয়েছে এই আন্দোলন। আন্দোলনকারীরা রাস্তা অবরোধ (Road Blockade) করেছে, ব্যারিকেড দিয়েছে, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস (Tear Gas) ও লাঠিচার্জ (Lathi Charge) শুরু করেছে। ফ্রান্সের অভ্যন্তরীণ মন্ত্রী (Interior Minister) জানিয়েছেন, আন্দোলনের প্রথম এক ঘণ্টাতেই গ্রেফতার (Arrested) করা হয়েছে অন্তত ২০০ জনকে।
অস্থিরতার কেন্দ্রে প্রেসিডেন্ট ম্যাক্রঁ
যদিও আজই শপথ নিয়েছেন নতুন প্রধানমন্ত্রী সেবাস্টিয়ান লেকর্নু (Sebastien Lecornu), তবু ক্ষোভের নিশানায় রয়েছেন প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁর অদক্ষ নেতৃত্বের কারণেই বারবার প্রধানমন্ত্রী পরিবর্তন হচ্ছে। গত ১২ মাসে ৪ বার ফ্রান্সে প্রধানমন্ত্রী বদল হয়েছে।
গতকালই প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু (Francois Bayrou) বাজেট প্রস্তাবে আয়কর সংক্রান্ত একটি বিল পাশ করাতে ব্যর্থ হন। এরপর আস্থাভোটে হেরে গিয়ে পদত্যাগ করেন তিনি। দ্রুত পরিস্থিতি সামাল দিতে প্রেসিডেন্ট সাবেক প্রতিরক্ষামন্ত্রী (Defence Minister) লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করেন।
কোথা থেকে এলো এই আন্দোলন?
“ব্লক এভরিথিং” কোনও দলীয় আন্দোলন নয়, বরং এটি নেতৃত্বহীন (Leaderless Movement) একটি সামাজিক প্রতিরোধ, যা তীব্র গতিতে সাধারণ মানুষের সমর্থন আদায় করছে। ফ্রান্স এখন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংকটের (Economic Crisis) মধ্য দিয়ে যাচ্ছে।
সরকারের একের পর এক সিদ্ধান্তে জনগণ হতাশ ও ক্ষুব্ধ। এমন পরিস্থিতিতে এই আন্দোলন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।


