শুভেন্দু অধিকারীর কড়া দাওয়াই! এবার হাওড়া স্টেশন চত্বরে চলল প্রশাসনের বুলডোজার
Connect with us

ভাইরাল খবর

শুভেন্দু অধিকারীর কড়া দাওয়াই! এবার হাওড়া স্টেশন চত্বরে চলল প্রশাসনের বুলডোজার

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী (Chief Minister) পদে বসার পর থেকেই রাজ্যজুড়ে সমাজবিরোধীদের দমনের পাশাপাশি অবৈধ নির্মাণ ও বেআইনি দখলদারির বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। তিলজলা ও হাসনাবাদের পর এবার খাস হাওড়া রেল স্টেশন চত্বরে চলল প্রশাসনের বুলডোজার (Bulldozer)।

ব্যস্ততম এই স্টেশন চত্বরকে যানজটমুক্ত করতে এবং যাত্রী স্বাচ্ছন্দ্য ফেরাতে শনিবার রাতে রেল পুলিশ ও আরপিএফ (RPF)-এর উপস্থিতিতে একটি মেগা উচ্ছেদ অভিযান (Eviction drive) চালানো হয়। একদিন আগেই রেলের তরফে নোটিস (Notice) দেওয়া হয়েছিল। এরপরই বুলডোজার চালিয়ে রাস্তার ধার, ফুটপাত, গঙ্গা ঘাট ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা জুড়ে গজিয়ে ওঠা ১৫০টিরও বেশি বেআইনি ও অস্থায়ী দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। আইন-শৃঙ্খলার (Law and order) অবনতি রুখতে পুরো এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, সরকারি সম্পত্তি পুনরায় দখলের চেষ্টা হলে কঠোর আইনি ব্যবস্থা (Legal action) নেওয়া হবে।

Advertisement
ads

অন্য এক গুরুত্বপূর্ণ খবরে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম উত্তরবঙ্গ ও দুর্গাপুর শিল্পাঞ্চল সফরে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সচিবালয় নবান্ন (Nabanna) সূত্রে খবর, আগামী ২০ মে উত্তরবঙ্গে এবং ২১ মে দুর্গাপুরে ম্যারাথন প্রশাসনিক বৈঠক (Administrative meeting) করবেন মুখ্যমন্ত্রী। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রকল্প পর্যালোচনার মাধ্যমে তিনি তাঁর এই রাজ্যব্যাপী সফরের সূচনা করেছেন, যার জেরে নবান্নের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে তৎপরতা এখন তুঙ্গে।

Continue Reading
Advertisement