প্রধানমন্ত্রীর সতর্কবার্তার মাঝেই করোনা আক্রান্ত কেন্দ্রীয় ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতীন গডকড়ী
Connect with us

দেশ

প্রধানমন্ত্রীর সতর্কবার্তার মাঝেই করোনা আক্রান্ত কেন্দ্রীয় ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী নীতীন গডকড়ী

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক, ১৭ সেপ্টেম্বর : ক’দিন আগেই করোনা নিয়ে দেশবাসীকে সতর্ক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। প্রতিষেধক না আসা পর্যন্ত করোনা ভাইরাসকে যেন হালকা ভাবে না নেন কেউ৷ না হলেই বিপদ। এই সতর্কবাণীর মধ্যেই সংসদের বাদল অধিবেশনের প্রথমদিনেই ধাক্কা খেতে হয়। বিজেপির হেভিওয়েট বেশকয়েকজন সাংসদ সহ প্রায় ১৭ জন সাংসদ করোনা আক্রান্ত হন। এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ী। বর্তমানে তিনি হোম আইসোলেশনেই রয়েছেন।

করোনা সংক্রমণ ক্রমাগত বেড়ে চলেছে গোটা দেশে। বিশ্বের সমস্ত দেশকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়েই চলেছে ভারত৷ সংক্রমণের নিরিখে কখনও প্রথম স্থানে আবার কখনও দ্বিতীয় স্থানে উঠে আসছে দেশ। রেহাই নেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি কিংবা রাজনীতিবিদ কারোরই। গত ১৪ সেপ্টেম্বর সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনই করোনা আক্রান্ত হন ১৭ জন সাংসদ। বিজেপির মীনাক্ষী লেখী, অনন্ত কুমার হেগড়ে, পারবেশ সাহিব সিং সহ ১২ জন বিজেপি সাংসদ, দু’‌জন ওয়াইএসআর কংগ্রেসের সদস্য, বাকি তিনজনের এক জন শিবসেনা, এক জন আরএলপি ও এক জন ডিএমকে–র সদস্য করোনা আক্রান্ত হন। এবার করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ী।

বর্তমানে তিনি হোম আইসোলেশনেই রয়েছেন। নীতীন গডকড়ী নিজের ট্যুইটার একাউন্টে লিখেছেন দু’একদিন ধরেই কিছু শারীরিক দূর্বলতা অনুভব করছিলেন তিনি৷ সেই মতো চিকিৎসকদের পরামর্শ মেনে কোভিড পরীক্ষা করান তিনি। এরপরই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। বর্তমান তিনি ভাল আছেন এবং নিজেকে হোম আইসোলেশনে রেখেছেন তিনি৷ করোনার গ্রাফ উর্দ্ধমুখির কারণে কার্যত গোটা দেশ উদ্বিগ্ন। ক্রমশ ভেঙ্গে আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ছে। জিডিপির হারও তলানীতে এসে ঠেকেছে। এই পরিস্থিতিতে কবে করোনার প্রতিষেধক বাজারে আসবে বা আদৌ আসবে কি না, না এলেই বা কী হবে তা নিয়ে দোলাচলে সমস্ত দেশবাসী।

Continue Reading
Advertisement