রাতের অন্ধকারে পাঞ্জাবে বিজেপি নেতার বাড়ির গেটের সামনে এক লরি গোবর ফেলল দুষ্কৃতীরা
Connect with us

দেশ

রাতের অন্ধকারে পাঞ্জাবে বিজেপি নেতার বাড়ির গেটের সামনে এক লরি গোবর ফেলল দুষ্কৃতীরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ জানুয়ারী : কেন্দ্রের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে প্রথম প্রতিবাদ আসে পাঞ্জাব-হরিয়ানা রাজ্য থেকেই। গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রের খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন অকালি দলের নেত্রী হরসিমরত কউর বাদল ৷

বেরিয়ে আসেন এন ডি এ জোট থেকে। তারপর এই কৃষি আইন বাতিলের দাবিতে ধীরে ধীরে গোটা দেশেই ক্ষোভ-বিক্ষোভ তৈরি হয় কৃষকদের মধ্যে। সম্পতি এই কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি অভিযান শুরু করেন পাঞ্জাব-হরিয়ানা হাজার হাজার কৃষক। দিল্লির অভিমুখে রওনা হলেও তাঁদের সীমান্তে আটকে যায় দিল্লি পুলিশ৷ সেখানেই কয়েকদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। পৌষ মাসের তীব্র ঠান্ডার মধ্যেও দিন রাত আন্দোলনে সোচ্চার হয়েছেন তাঁরা৷ কেন্দ্রের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও কোনো সমাধান হয় নি। এই পরিস্থিতিতে পাঞ্জাবের (Punjab) প্রাক্তন মন্ত্রী ও বিজেপি নেতা তিকশান সুদের বাড়ির গেটের সামনে এক লরি গোবর ফেলে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই সঙ্গে দল বেঁধে ওই নেতার বাড়ির সামনে দাঁড়িয়ে নয়া কৃষি আইনবিরোধী স্লোগান দিতেও দেখা যায় তাঁদের। ঘটনায় ক্ষুব্ধ হোশিয়ারপুরের ওই বিজেপি নেতা রায়বাহাদুর জোধামল রোডে ধরনায় বসেন। অভিযুক্তদের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করার দাবি জানান তিনি। ঘটনার নিন্দা করে পাঞ্জাবের বিজেপি সভাপতি অশ্বিনীকুমার শর্মা।