আচমকা অসুস্থ মহারাজ, দ্রুত আরোগ্য কামনা বঙ্গবাসীর
Connect with us

দেশ

আচমকা অসুস্থ মহারাজ, দ্রুত আরোগ্য কামনা বঙ্গবাসীর

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ০২ জানুয়ারী : অসুস্থ হয়ে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিদিনের মতো শনিবারও সকালে বাড়িতে জিম করছিলেন তিনি।

সেই সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মহারাজ। তড়িঘড়ি তাঁকে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসকদের বক্তব্য আপাতত তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কিছু নেই। এর্মাজেন্সি বিভাগে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর তাঁকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে। তবে পরিবার সূত্রে খবর, অতীতে সৌরভ গঙ্গোপাধ্যায় এভাবে পড়েননি। শুক্রবার রাতে সামান্য অসুস্থতা বোধ করছিলেন তিনি। ব্যাথা ছিল পিঠ ও হাতে। তবে তাঁর অসুস্থতার কারণ খতিয়ে দেখছেন চিকিৎসকরা। উডল্যান্ডসের চিকিৎসকদের তত্বাবধানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। পাশাপাশি এসএসকেএম থেকেও বিশেষজ্ঞ কার্ডিলজিস্ট সহ চিকিৎসকরা পৌঁছেছেন উডল্যান্ডস হাসপাতালে।