‘আমি সঙ্গীত পিয়াসী’, বিশ্ব সংগীত দিবসে নিজের গান শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

ভাইরাল খবর

‘আমি সঙ্গীত পিয়াসী’, বিশ্ব সংগীত দিবসে নিজের গান শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেবল রাজনীতিবিদ নন, বরং সঙ্গীত, সাহিত্য এবং শিল্পের প্রতি তাঁর গভীর ভালোবাসার জন্যও পরিচিত। কবিতা লেখা থেকে শুরু করে গান রচনা, সুর দেওয়া, এমনকি পিয়ানো বাজানো— এই সব কিছুতেই তিনি সমান পারদর্শী।

এবার বিশ্ব সংগীত দিবস (World Music Day) উপলক্ষে বিশেষ বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শনিবার এক্স (X) হ্যান্ডেলে সঙ্গীত দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ভিডিয়োতে মুখ্যমন্ত্রীকে পিয়ানো বাজাতে দেখা যায়। পাশাপাশি, বাংলার বাউল গান, ছৌনাচ সহ নানা লোকসংস্কৃতির ঝলকও তুলে ধরা হয়েছে।

Advertisement
ads

ভিডিয়োটি আরও বিশেষ হয়ে ওঠে মুখ্যমন্ত্রীর নিজের লেখা ও সুর করা ‘সঙ্গীত দিবসের গান’-এর জন্য। গানটি গেয়েছেন জনপ্রিয় শিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় (Jeet Ganguly)। মুখ্যমন্ত্রীর লেখা গানের কিছু লাইন ভিডিয়োতে উঠে আসে— ‘আমি সঙ্গীত পিয়াসী, আমি সঙ্গীত ভালোবাসি। আমার হাসির কলরবে বাজে ঐক্যের তান, আমার কার্যধারায় বাজে দোলার গান।’

সঙ্গীত দিবস উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সঙ্গীত দিবস উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুরের মূর্ছনায় প্রাণবন্ত হোক সকলের হৃদয়।’

ভাষায়, সুরে, কণ্ঠে, এবং মননে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বুঝিয়ে দিলেন, রাজনীতির বাইরেও সঙ্গীত তাঁর হৃদয়ের অবিচ্ছেদ্য অংশ। বাংলার লোকশিল্পকে কুর্নিশ জানিয়ে, বিশ্ব সংগীত দিবসে মুখ্যমন্ত্রীর এই বিশেষ উদ্যোগ যথেষ্ট প্রশংসিত হচ্ছে।

Advertisement
ads
Continue Reading
Advertisement