ভাইরাল খবর
স্ত্রী চাকরি করায় স্বামীর রাগ! মাঝ রাস্তায় স্ত্রীকে ছুরিকাঘাত
ডিজিটাল ডেস্কঃ দুর্গাপুরের (Durgapur) অন্ডাল (Andal) হরিপুর (Haripur) এলাকায় সংসার সংক্রান্ত বিবাদের জেরে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ, স্ত্রী পায়েল গোপ (Payel Gop) একটি বেসরকারি হাসপাতালে (Private Hospital) কাজ করার কারণে স্বামী পিন্টু গোপ (Pintu Gop) ক্ষুব্ধ হয়ে রাস্তার মাঝে চলন্ত স্কুটি থেকে স্ত্রীকে নামিয়ে ছুরির (Knife) কোপ মেরে জখম করেছেন।
শনিবার সকাল সাড়ে সাতটায় পায়েল হরিপুরের রাস্তা দিয়ে স্কুটি চালাচ্ছিলেন। পিছনে বসেছিলেন স্বামী। হঠাৎই রাস্তার মাঝখানে পিন্টু স্কুটি থামিয়ে পায়েলকে নামতে বলেন। দু’জনের মধ্যে বচসা শুরু হয়। আচমকাই পিন্টু ছুরি বের করে স্ত্রীকে কোপাতে শুরু করেন। আশেপাশের পথচারীরা এগিয়ে এসে পায়েলকে রক্ষা করেন। পরে পায়েলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতাল (Asansol District Hospital) পাঠানো হয়।
পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। তদন্তে জানা যায়, পিন্টু এবং পায়েল স্বামী-স্ত্রী। পিন্টু পাণ্ডবেশ্বরের (Pandaveswar) একটি মিষ্টির দোকানে (Sweet Shop) কাজ করেন। পরিবারের আর্থিক সমস্যা থাকায় পায়েল হাসপাতালে যোগ দিয়েছিলেন। স্বামীর পছন্দ ছিল না স্ত্রী চাকরি করুক। পরিবারের দাবি, পিন্টু পূর্বপরিকল্পিতভাবে ছুরি সঙ্গে রেখেছিলেন।
পায়েলের মা চায়না দাস বলেন, “মেয়েকে মারার উদ্দেশ্যই ছিল। কঠোর শাস্তি চাই।” অন্ডাল ও পাণ্ডবেশ্বর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এসিপি পিন্টু সাহা (ACP Pintu Saha) জানান, “ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।”


