ভারতের জ্বালানি ভাণ্ডারে আর কত তেল মজুত রয়েছে? মোদীর সতর্কবার্তার পরই দেশকে জানাল কেন্দ্র
Connect with us

দেশের খবর

ভারতের জ্বালানি ভাণ্ডারে আর কত তেল মজুত রয়েছে? মোদীর সতর্কবার্তার পরই দেশকে জানাল কেন্দ্র

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ার অস্থিরতার (West Asia Conflicts) ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিশ্চয়তা (Uncertainty) বাড়ছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দেশবাসীকে সতর্ক করে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর বার্তার পরেই সাধারণ মানুষের উদ্বেগ কমাতে আসরে নামল কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠকের পর জানানো হয়েছে, ভারতের জ্বালানি মজুত (Stock) বর্তমানে যথেষ্ট নিরাপদ স্তরে রয়েছে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ভারতের কাছে বর্তমানে ৬০ দিনের অপরিশোধিত তেল (Crude Oil), ৬০ দিনের প্রাকৃতিক গ্যাস এবং ৪৫ দিনের এলপিজি রোলিং স্টক (Rolling Stock) মজুত আছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩০-৭০ শতাংশ বাড়লেও ভারতে গত ৭০ দিন পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি প্রতিদিন প্রায় ১,০০০ কোটি টাকার আর্থিক ক্ষতি (Loss) সহ্য করছে।

প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে রান্নার তেল কম ব্যবহার করা এবং আগামী এক বছর সোনা কেনা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, জ্বালানি বাঁচাতে কোভিডের সময়ের মতো ‘ওয়ার্ক ফ্রম হোম’ (Work From Home) এবং ভিডিও কনফারেন্সিংয়ে জোর দেওয়ার কথা বলেছেন। ৭০৩ বিলিয়ন ডলারের বিশাল বৈদেশিক মুদ্রার রিজার্ভ (Foreign Exchange Reserve) নিয়ে ভারত যেকোনো বৈশ্বিক সংকট মোকাবিলায় প্রস্তুত বলে কেন্দ্র আশ্বস্ত করেছে।

Advertisement
ads