জঙ্গলমহলে হাইভোল্টেজ প্রচার! পুরুলিয়ায় TMC-র সমর্থনে আসছেন হেমন্ত সোরেন
Connect with us

ভাইরাল খবর

জঙ্গলমহলে হাইভোল্টেজ প্রচার! পুরুলিয়ায় TMC-র সমর্থনে আসছেন হেমন্ত সোরেন

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভোটের মুখে জঙ্গলমহলে (Junglemahal) হাইভোল্টেজ প্রচার (High Voltage Campaign)-এর প্রস্তুতি তুঙ্গে। তৃণমূল কংগ্রেস (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে এবার পশ্চিমবঙ্গে প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

শনিবার পুরুলিয়া (Purulia)-র তিনটি বিধানসভা (Assembly Constituency)—বান্দোয়ান, মানবাজার ও কাশীপুরে পরপর জনসভা (Public Meeting) করবেন তিনি। দলীয় সূত্রে খবর, বান্দোয়ানে রাজীবলোচন সোরেন, মানবাজারে সন্ধ্যারানি টুডু এবং কাশীপুরে সৌমেন বেলথরিয়ার সমর্থনে এই সভাগুলি অনুষ্ঠিত হবে।

এই তিনটি কেন্দ্রেই উল্লেখযোগ্য আদিবাসী ভোটার (Tribal Voters) রয়েছেন। বিশেষত বান্দোয়ান ও মানবাজার তফসিলি উপজাতি সংরক্ষিত (ST Reserved) হওয়ায় রাজনৈতিক গুরুত্ব আরও বেড়েছে। তৃণমূল নেতৃত্বের মতে, ঝাড়খণ্ডে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসা হেমন্ত সোরেনের উপস্থিতি বাংলার আদিবাসী ভোটারদের উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Advertisement
ads

জানা গিয়েছে, তাঁর সঙ্গে স্ত্রী কল্পনা সোরেনও আসতে পারেন। ইতিমধ্যেই তিনটি সভাস্থল নির্ধারিত হয়েছে এবং প্রস্তুতি শেষ পর্যায়ে। রাজনৈতিক মহলের মতে, আদিবাসী অধ্যুষিত এলাকায় (Tribal Dominated Area) হেমন্ত সোরেনকে সামনে এনে তৃণমূল একটি স্পষ্ট বার্তা দিতে চাইছে। ঝাড়খণ্ডের রাজনৈতিক অভিজ্ঞতাকে তুলে ধরে বিজেপির বিরুদ্ধে জনমত প্রভাবিত করাই এই প্রচারের মূল লক্ষ্য।

ভোটের আগে জঙ্গলমহলে এই সভাগুলি যে বিশেষ তাৎপর্যপূর্ণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Continue Reading
Advertisement