খুন
‘গ্যাংস অফ পাটনা’ বাস্তবে! হাসপাতালের মধ্যেই বন্দি গ্যাংস্টার খুন, প্রশ্নে বিহার সরকার
ডিজিটাল ডেস্কঃ গ্যাংস্টারদের রক্তাক্ত খেলা ফের বিহারে! পাটনার বুকে এক নামী বেসরকারি হাসপাতালে ঢুকে গুলি চালিয়ে খুন করা হল কুখ্যাত অপরাধী চন্দন মিশ্রকে। বৃহস্পতিবার সকালে পরশ হাসপাতালের (Paras Hospital) ICU-তে ভর্তি থাকা অবস্থায় তাকে গুলি করে হত্যা করে পাঁচজন অস্ত্রধারী যুবক। ঘটনার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে আরজেডি ও কংগ্রেস।
পুলিশ সূত্রে খবর, খুনের শিকার চন্দন মিশ্র (Chandan Mishra) একাধিক খুন, অপহরণ ও তোলাবাজির মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিল। অসুস্থতার কারণে মেডিক্যাল প্যারোলে ছাড়া পেয়ে সে পাটনার ওই হাসপাতালে ভর্তি হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, টুপি ও মাস্ক পরা পাঁচ যুবক নিরাপত্তা বেষ্টনী ভেঙে হেঁটে ঢুকে পড়ে আইসিইউ-তে। তারপর সোজা ২০৯ নম্বর ঘরে ঢুকে চন্দনের দেহে গুলি চালায়।
बिहार का ‘गुNDA राज’
पिछले 17 दिन में 46 मर्डर हुए हैं। अब राजधानी पटना के पारस हॉस्पिटल में बदमाश हथियार लेकर घुसे और गोलियां चलाकर मर्डर कर दिया।
ये वीडियो देखिए और समझिए बिहार में अपराधी कितने बेखौफ हैं 👇 pic.twitter.com/U83ms7hSW6
— Congress (@INCIndia) July 17, 2025
আরও পড়ুনঃ ‘সুজন্ন’ ও ‘নিজন্ন’ প্রকল্পে স্বপ্নের ঠিকানা, নিউটাউনে স্বল্পবিত্তদের জন্য মমতার উপহার
এই খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস অভিযোগ তুলেছে, “গত ১৭ দিনে ৪৬টি খুন হয়েছে। বিহার এখন গুণ্ডাদের নিয়ন্ত্রণে।” ভিডিও শেয়ার করে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar) ও তাঁর জোট সরকারকে আক্রমণ শানিয়েছে তারা।
আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) বলেন, “এখনকার বিহারে সাধারণ মানুষ তো দূরের কথা, বন্দি আসামিও নিরাপদ নয়। এটা কি ‘Double Engine Government’-এর নমুনা?”
বক্সারের সোনবর্ষা গ্রামের বাসিন্দা চন্দনের বিরুদ্ধে রাজেন্দ্র কেসরি খুন-সহ একাধিক গুরুতর অভিযোগ ছিল। একসময় তার নামই ছিল আতঙ্কের সমার্থক। হাসপাতালের মধ্যেই তার এভাবে মৃত্যুর ঘটনা যেন বিহারের প্রশাসন ও আইনশৃঙ্খলার বেহাল চিত্রকেই সামনে এনে ফেলেছে।
