২৬/১১-র পর পদত্যাগ করা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল প্রয়াত
Connect with us

দেশের খবর

২৬/১১-র পর পদত্যাগ করা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল প্রয়াত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বর্ষীয়ান কংগ্রেস নেতা ও দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল (Shivraj Patil) শুক্রবার সকালে মহারাষ্ট্রের লাতুরে নিজের বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ (90) বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমেছে গভীর শোক।

সত্তরের দশকে কংগ্রেসের বিধায়ক (MLA) হিসেবে রাজনৈতিক জীবনের সূচনা করেন পাতিল। পরবর্তীতে লাতুর লোকসভা কেন্দ্র থেকে টানা সাতবার নির্বাচিত হয়ে সাংসদ (MP) হন। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত লোকসভার স্পিকার (Speaker of Lok Sabha) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। মিষ্টভাষী ও সৌজন্যনিষ্ঠ রাজনীতিক হিসেবে দল–মত নির্বিশেষে সমাদৃত ছিলেন পাতিল।

তবে তাঁর রাজনৈতিক অধ্যায়ে বিতর্কও ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) থাকা অবস্থায় ঘটে মুম্বইয়ের ভয়াবহ ২৬/১১ জঙ্গি হামলা (26/11 Attack)। নিরাপত্তা ব্যর্থতার নৈতিক দায় কাঁধে নিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন তিনি। পরে কংগ্রেস সরকার তাঁকে পাঞ্জাবের রাজ্যপাল (Governor of Punjab) এবং চণ্ডীগড়ের প্রশাসক (Administrator) হিসেবে দায়িত্ব দেয়, যা তিনি ২০১৫ পর্যন্ত সামলান।

শেষদিকে তাঁর পরিবার অভিযোগ করেছিল, তাঁকে যথাযোগ্য সম্মান দেওয়া হচ্ছে না। এমনকি তাঁর পুত্রবধূ বিজেপিতে যোগ দেন। তবুও ব্যক্তিত্ব ও নীতি আদর্শের কারণে রাজনৈতিক মহলে তাঁর গ্রহণযোগ্যতা অটুট ছিল।

Advertisement
ads

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোকপ্রকাশ করে লিখেছেন, শিবরাজ পাতিল ছিলেন অভিজ্ঞ ও জনমুখী রাজনীতিক, বহু দায়িত্ব সততার সঙ্গে পালন করেছেন।

Advertisement
ads
Continue Reading
Advertisement