বাংলায় শেষ দফার ভোটে ইভিএম বিপর্যয়! ভোগান্তির শিকার বিদায়ী বিধায়ক চিরঞ্জিত
Connect with us

ভোটের খবর

বাংলায় শেষ দফার ভোটে ইভিএম বিপর্যয়! ভোগান্তির শিকার বিদায়ী বিধায়ক চিরঞ্জিত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বাংলায় শেষ দফার নির্বাচন (Final phase election) শুরু হতেই বিভিন্ন প্রান্তে ইভিএম বিকলের অভিযোগ সামনে আসছে। এর ফলে সকাল থেকেই ভোটারদের ভোগান্তি (Harassment) চরমে পৌঁছায়। এই যান্ত্রিক বিভ্রাটের (Technical glitch) শিকার হলেন বারাসতের বিদায়ী বিধায়ক তথা বিশিষ্ট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও।

বুধবার সকালে দক্ষিণ কলকাতার চারুচন্দ্র কলেজে নিজের গণতান্ত্রিক অধিকার (Democratic right) প্রয়োগ করতে গিয়েছিলেন চিরঞ্জিত। কিন্তু সেখানে পৌঁছনোর পর দেখা যায় ইভিএম (EVM) বিকল হয়ে পড়ে রয়েছে। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর যন্ত্র সচল না হওয়ায় তিনি ভোট না দিয়েই কেন্দ্র থেকে বেরিয়ে যান। তবে তিনি জানিয়েছেন, দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হলে ফের আসবেন।

শুধু চিরঞ্জিত চক্রবর্তী নন, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং নদিয়ার একাধিক বুথ থেকে ইভিএম বিভ্রাটের খবর পাওয়া গেছে। যার জেরে অনেক জায়গায় নির্ধারিত সময়ের বেশ পরে ভোটগ্রহণ (Polling) শুরু হয়েছে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকায় সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক ক্ষোভ (Anger) লক্ষ্য করা যাচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের সঙ্গে ভোটকর্মীদের (Polling officials) বচসার (Altercation) খবরও মিলেছে। বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনের (Election Commission) নজরে আনা হয়েছে।

Advertisement
ads

উল্লেখ্য, ২০১১ সাল থেকে বারাসত কেন্দ্রে টানা তিনবার জয়ী হয়ে হ্যাটট্রিক (Hattrick) করা চিরঞ্জিত চক্রবর্তী এবার নিজে থেকে প্রার্থী (Candidate) হতে চাননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় (Inspiration) রাজনীতিতে এলেও ছাব্বিশের নির্বাচনে তিনি প্রচার ও ভোটযুদ্ধের ময়দান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

Continue Reading
Advertisement