প্রবল বৃষ্টিতে আগাম পুজোর ছুটি, আজ থেকেই বন্ধ সরকারি স্কুল
Connect with us

আবহাওয়া

প্রবল বৃষ্টিতে আগাম পুজোর ছুটি, আজ থেকেই বন্ধ সরকারি স্কুল

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ প্রবল দুর্যোগ (Disaster) ও লাগাতার বৃষ্টির (Rainfall) কারণে আজ, মঙ্গলবার থেকেই রাজ্যের সমস্ত সরকারি স্কুলে (Government Schools) দুর্গাপুজোর (Durga Puja) ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণত চতুর্থী থেকে ছুটি শুরু হলেও, এবার কার্যত দ্বিতীয়াতেই ছুটি পড়ে গেল সরকারি স্কুলগুলিতে।

এক সংবাদমাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, “আমি শিক্ষাদপ্তরকে (Education Department) বলেছি, আজ থেকেই সমস্ত স্কুল ছুটি ঘোষণা করুক। কেন্দ্রীয় সরকারের আওতাধীন স্কুলগুলো (Central Govt. Schools) আমাদের কথা না শুনলেও, তাদের কাছে আমি অনুরোধ করেছি অন্তত দু’দিনের ছুটি দিক।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, কলেজ (Colleges) ও বিশ্ববিদ্যালয়গুলিতে (Universities) যদি ক্লাস করাতে হয়, তবে যেন অনলাইনে (Online) ক্লাস নেওয়া হয়— একদম কোভিড (COVID) সময়ের মতো।

গত সোমবার রাত থেকে রাজ্যে টানা বৃষ্টিপাত শুরু হওয়ায় জনজীবন কার্যত বিপর্যস্ত (Disrupted)। শহরের বহু এলাকা জলমগ্ন (Waterlogged)। ছোট-বড় কারোরই বাইরে যাওয়া নিরাপদ নয়। এমন অবস্থায় দ্বিতীয়াতেই ছুটি ঘোষণা করা হয়েছে স্কুলগুলিতে। পাশাপাশি মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন— শুধু আজ নয়, আগামীকাল বুধবারও দুর্যোগ থাকবে। তাই বেসরকারি স্কুলগুলোকেও (Private Schools) অন্তত দু’দিনের ছুটি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement
ads

এছাড়া হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, আবারও একটি নিম্নচাপ (Low Pressure) ঘনাচ্ছে, ফলে আরও বৃষ্টি এবং শহরে জল জমে থাকার আশঙ্কা। মহালয়ার (Mahalaya) সময় থেকেই গঙ্গায় (Ganga) জোয়ার চলছে, জল বেরনোর কোনও রাস্তা নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পরামর্শ, “শহরবাসী যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরন।”

চতুর্থীর আগে ছুটি শুরু হলেও উৎসবের আমেজে ঢুকে পড়ার সুযোগ নেই— কারণ চারপাশে প্রবল দুর্যোগ। শিশুরা ও সাধারণ মানুষ যেন নিরাপদে থাকে, সেটাই এখন সবচেয়ে বড় লক্ষ্য।

Advertisement
ads
Continue Reading
Advertisement