পানীয় জলে দূষণ রাজধানীতে। মৃত দুই। তদন্তে পুরসভা
Connect with us

রাজ্যের খবর

পানীয় জলে দূষণ রাজধানীতে। মৃত দুই। তদন্তে পুরসভা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ১৫ মার্চ :পানীয় জলে দূষণ  ঘিরে আতঙ্ক ছড়াল রাজধানীতে। সেই জল খেয়ে অসুস্থ হলেন বহু মানুষ। মৃত্যু হয়েছে এক জনের। ঘটনাটি ঘটেছে কলকাতার ভবানীপুরের। যদিও জল দূষণের জেরে মৃত্যুর অভিযোগ মানতে নারাজ  কলকাতা পুরসভা। সেখানকার জলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। 

জানা গিয়েছে, মাদককাণ্ডে ধৃত বিজেপি নেত্রী পামেলা গোস্বামী, আলিপুর মহিলা জেলে অসুস্থ হয়ে পড়েন। পাশাপাশি সোমবার বিচারাধীন এক বন্দির মৃত্যু হয়েছে বলে খবর। জেলের আরও পাঁচজন ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।পাশাপাশি কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডে ৫ নম্বর শশীশেখর বসু রোডের শ্রমিক আবাসনে ডায়েরিয়ার জেরে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে বলে দাবি করেছে তাঁর পরিবার। মৃত ব্যক্তির নাম ভুবনেশ্বর দাস, বয়স ৫৫। প্রতিটি ক্ষেত্রেই পানীয় জলে দূষণের অভিযোগ উঠেছে।স্থানীয় সুত্রের খবর, পানীয় জলের পাইপ ফেটে যাওয়ায় নিকাশি নালার জল ঢুকে দূষণ ঘটেছে। অভিযোগ, সেই জল খেয়ে একাধিক লোক অসুস্থ হয়ে পড়েন এবং একজনের মৃত্যুও হয়। ১১ মার্চ এই সমস্যা শুরু হয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত কয়েকদিন ধরেই তাঁরা পানীয় জলে দুর্গন্ধ পাচ্ছিলেন। তারপরই এলাকার বেশ কয়েকজন বাসিন্দা ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে পড়েন। এই পরিস্থিতিতে তাঁরা জল কিনে খেতে বাধ্য হচ্ছেন।তবে জল দূষণের জেরে মৃত্যুর অভিযোগ উড়িয়ে দিয়ে কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, যে কোনও মৃত্যুই দুঃখের। তবে ওই ব্যক্তির মৃত্যু ডায়েরিয়ায় হয়েছে, ডেথ সার্টিফিকেটে তা বলা হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার পুরসভার অফিসাররা আলিপুর মহিলা জেলে গিয়ে জলের নমুনা পরীক্ষা করে দেখবেন। পাশাপাশি পুরসভার তরফে ওই এলাকায় সকাল-বিকেল ৩টি করে পানীয় জলের গাড়ি পাঠানো হচ্ছে।

Continue Reading
Advertisement ads