ভাইরাল খবর
২২ জুন প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন মুখ্যমন্ত্রী! বড়সড় চমকের অপেক্ষায় বাংলার আমজনতা
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিধানসভার বাজেট অধিবেশন (Budget Session 2026)। নবগঠিত বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট (Full Budget) পেশ করা হবে আগামী ২২ জুন। প্রথা অনুযায়ী, রাজ্যপালের ভাষণের (Governor’s Address) মধ্য দিয়েই এই গুরুত্বপূর্ণ অধিবেশনের সূচনা হবে।
এই বাজেটকে কেন্দ্র করে রাজ্যবাসীর প্রত্যাশা এখন তুঙ্গে। মঙ্গলবার বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অধ্যক্ষ (Speaker) রথীন্দ্রনাথ বসুর সঙ্গে বাজেট এবং বিএ বা বিজনেস অ্যাডভাইজরি (Business Advisory) কমিটি গঠন নিয়ে প্রাথমিক আলোচনা সারেন। রাজ্যপালের ভাষণের দিনক্ষণ চূড়ান্ত করতে অধ্যক্ষকে রাজভবনে দ্রুত কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন তৃণমূল সরকার অন্তর্বর্তীকালীন বাজেট (Interim Budget) পেশ করেছিল। তবে এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। কুর্সিতে বসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিক জনমুখী সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কর্মসংস্থান, কৃষি, শিল্প এবং নারী কল্যাণে এই বাজেটে বড়সড় চমক ও বিশেষ উপহার (Gift) থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।


