ভাইরাল খবর
আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট করতেই খোয়া যায় পদ! সেই প্রাক্তন ওসি এবার নবান্নে
ডিজিটাল ডেস্কঃ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আবহে বন্দুক-বিতর্কে জড়িয়ে সাময়িকভাবে বরখাস্ত বা সাসপেন্ড (Suspended) হওয়া কালীঘাট থানার প্রাক্তন ওসি (Officer-in-Charge) গৌতম দাসকে এবার রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্নে (Nabanna) বদলি করা হল। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিনি সেখানে মুখ্যমন্ত্রীর অফিসে (Chief Minister’s Office) বিশেষ দায়িত্ব সামলাবেন।
কলকাতা পুলিশের সাউথ ডিভিশনে কর্মরত এই ইনস্পেক্টরের (Inspector) একটি ছবিকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। ছবিতে দেখা যায়, পুলিশের উর্দি (Uniform) পরে থানার নিজস্ব চেয়ারে বসে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র (Automatic Firearm) হাতে নিয়ে পোজ দিচ্ছেন তিনি। ছবিটি গৌতমবাবু নিজেই তাঁর ফেসবুক ও হোয়াট্সঅ্যাপ স্টেটাসে (WhatsApp Status) পোস্ট করেছিলেন বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। প্রবীণ নেতা জয়প্রকাশ মজুমদার নির্বাচন কমিশনে (Election Commission) এই ছবিটিকে আপত্তিকর ও বেআইনি দাবি করে নালিশ জানান।
বিতর্ক বাড়তেই লালবাজারের তরফে গৌতম দাসকে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়। তাঁর জায়গায় কয়েক দফায় ওসির রদবদল ঘটিয়ে শেষ পর্যন্ত বলাই বাগকে আনা হয়। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর গৌতম দাসের সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে সরাসরি নবান্নে ডেপুটেশনে (Deputation) পাঠানোর এই সিদ্ধান্ত অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


